বলিউডের ‘নয়া গব্বর’ নারকোটিক ব্যুরোর সমীর ওয়াংখেড়ে

কেরিয়ারের গ্রাফ উর্ধ্বমুখী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গব্বরের গলায় শোলে সিনেমার সেই ডায়লগ মনে আছে?

শো যা বেটা, নেহি তো গব্বর আ যায়গা।

শনিবার মধ্যরাতে বলিউড দেখল এক নতুন গব্বরকে। মধ্যরাতে গোপন অভিযান চালিয়ে ফের সংবাদের শিরোনামে সমীর ওয়াংখেড়ে। ফের বলার কারণ, বলিউডের বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাজস্ব দফতরে এই তরুণ অফিসার। অভিনেতা সুশান্ত সিংহ রাজপূতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া, সবেতেই ‘নায়ক’ সমীর।

ঘটনাচক্রে বলিউডের সঙ্গে এই তরুণ অফিসারের সম্পর্ক দীর্ঘদিনের। বিয়ে করেছেন মরাঠি অভিনেত্রী ক্রান্তি রেরকরকে। কে এই ক্রান্তি। গঙ্গাজল ছবির নায়িকা। ওয়াংখেড়ের সঙ্গে ক্রান্তি বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৭ সালে। 

২০০৮ সালের ভারতীয় রাজস্ব দফতরে এই অফিসারের পোস্টিং ছিল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে। গত দু’বছরে মুম্বই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তাঁর দল।সমীর ওয়াংখেড়ের নাম শুনলে মাদকপাচারকারীদের মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্তের স্রোত বয়ে যেত।  

কেরিয়ারের গ্রাফ উর্ধ্বমুখী। ২০০৮ থেকে ২০২০। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এয়ার ইন্টেলিজ্যান্স ইউনিটের ডেপুটি কমিশনার, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অ্যাডিশনাল এসপি, ডাইরেক্টরেট অফ রেভেন্য়ু ইন্টেলিজ্যান্স যুগ্ম কমিশনার, ন্যাশনাল নারকোটিক ব্য়ুরোর জোনাল ডাইরেক্টর। 

কারা কারা ওয়াংখেড়ের শিকার। 

২০১৩  মুম্বই বিমানবন্দরে বিদেশি মুদ্রা-সহ ধরা পড়েন গায়ক মিকা সিংহ। এ ছাড়া অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল বর্মাদের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলাতেও তল্লাশি চালিয়েছেন সমীর।

২০১১ সালে আমদানি শুল্ক না দেওয়ায় মুম্বই বিমানবন্দরে আটকে দেন বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। শেষ পর্যন্ত শুল্ক মিটিয়ে ট্রফি ছাড়াতে হয়। ২০১১ সালের ২ এপ্রিল সেই ট্রফিই উঠেছিল মহেন্দ্র সিংহ ধোনির হাতে।

আর শনিবার মধ্যরাতে প্রমোদ তরণীতে অভিযান চালিয়ে ফের সংবাদের শিরোনামে সমীর ওয়াংখেড়ে। 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি