আসছে ‘ফর্জি ২’! শাহিদ কপুরের পারিশ্রমিক শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৩ সালে মুক্তির পর দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ওয়েব সিরিজ ‘ফর্জি ’। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসতে চলেছে ‘ফর্জি ২’। সম্প্রতি নির্মাতারা ঘোষণা করেছেন, চলতি বছরের মার্চ থেকেই শুরু হবে দ্বিতীয় সিজনের কাজ।

প্রথম সিজনে শাহিদ কপুরের অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছিল। ‘চকোলেট বয়’ ইমেজ ভেঙে এক ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। সেই সাফল্যের পর দ্বিতীয় সিজনে তাঁর পারিশ্রমিকও অনেকটাই বেড়েছে। সূত্রের খবর, প্রথম সিজনে ৩০ কোটি টাকা পাওয়া শাহিদ এবার ৪০ থেকে ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছেন।

শুধু শাহিদই নন, বিজয় সেতুপতি, কেকে মেনন ও রাশি খন্নার মতো তারকাদের পারিশ্রমিকও বাড়ছে। প্রথম সিজনে প্রায় ৮০ কোটি টাকায় তৈরি হওয়া ‘ফর্জি-২’ এর বাজেট এবার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭৫ কোটি টাকায়।

জানা যাচ্ছে, এবার আন্তর্জাতিক স্তরেও সিরিজের পরিসর বাড়ানো হচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও মরিশাসে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ‘ ফর্জি ২’ হতে চলেছে আরও বড়, আরও ব্যয়বহুল এবং আরও আকর্ষণীয়। সম্ভবত ২০২৬-এর শেষ অথবা ২০২৭-এর শুরুতে এই বহুল প্রতীক্ষিত সিরিজটি মুক্তি পেতে পারে।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ