নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন সরকার কেমন?‌ তথ্য তুলে পর্দাফাঁস করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এবার নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন সরকার কেমন তা তথ্য দিয়ে পর্দাফাঁস করল তৃণমূল কংগ্রেস। ডবল ইঞ্জিন সরকার মানে ডবল ধ্বংস বলে তোপ দাগল ঘাসফুল শিবির।

এদিকে কদিন পরই বিধানসভা নির্বাচনের প্রচারে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নির্বাচন নিয়ে ১২টি সভা–সমাবেশ করবেন মোদি। তার আগেই তৃণমূল কংগ্রেস যেন আয়না দেখিয়ে দিল। আজ, শুক্রবার এক্স হ্যান্ডেল পোস্টে তৃণমূল কংগ্রেস লিখল, ‘‌নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন সরকার দ্বিগুণ ধ্বংস ছাড়া আর কিছুই নয় এবং তাঁর বক্তৃতাগুলি নির্ভেজাল মিথ্যে কথা! নারীর সুরক্ষা—এনসিআরবি’‌র মতে, বিজেপি শাসিত রাজ্যগুলি মহিলাদের জন্য নরকতুল্য। এই তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান। দেশের মধ্যে জাতীয় রাজধানী দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সবচেয়ে বেশি।’‌

 

অন্যদিকে কদিন আগেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। তখন তৃণমূলকে একের পর এক আক্রমণ করেছিলেন মোদি। যার জবাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার আবার আসছেন প্রধানমন্ত্রী। তার আগে বিজেপি নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে। এবার তারই জবাব দিল ঘাসফুল শিবির। তাই আজ তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘পরিযায়ী ও কর্মসংস্থান—কোন রাজ্যগুলি থেকে সর্বাধিক সংখ্যক যুবক কাজের সন্ধানে বাড়ি ছাড়তে বাধ্য হন? বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশার মতো বিজেপি শাসিত সমস্ত রাজ্য।’‌

এছাড়া আরও একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তফসিলি জাতি উপজাতি থেকে শুরু করে সমাজকল্যাণের কাজ নিয়ে আক্রমণ করা হয়েছে পদ্মশিবিরকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‌তফসিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার—এনসিআরবি ২০২৩ আবারও তিক্ত সত্য উন্মোচন করেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমাদের তফসিলি জাতি ও উপজাতি ভাইবোনেরা প্রতিনিয়ত অপমান এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। ১৫,১৩০টি মামলা নিয়ে উত্তরপ্রদেশ শীর্ষে রয়েছে, তারপরেই আছে রাজস্থান ও মধ্যপ্রদেশ। জনকল্যাণ—বিহারে গরিবদের কাছ থেকে ১০,০০০ টাকা ফেরত চাওয়া এবং মহারাষ্ট্রের লড়কি বহিন প্রকল্প থেকে ৯০ লক্ষ মহিলাকে বাদ দেওয়ার মতো নির্লজ্জ রেকর্ড বিজেপির রয়েছে। মোদিজি, আপনি শুধু ফাঁকা বুলি শুনিয়ে ভোট চাওয়ার পরিবর্তে নিজের রাজ্যগুলিতে প্রত্যেক নাগরিককে সম্মান করতে হবে এবং তাদের জীবন ও মর্যাদা রক্ষা করতে হবে।’‌

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য