রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: রকেট উৎক্ষেপণ করা যতটা কঠিন, তাকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনাও ততটাই বড় চ্যালেঞ্জ। তবে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখাল ইলন মাস্কের স্পেসএক্স (SpaceX)। মহাকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করে ফিরে আসা স্টারশিপকে মাঝ আকাশেই ধরে ফেলল লঞ্চ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহু। এমন দৃশ্য আগে কখনও দেখেনি বিশ্ব। মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় লিখল স্পেসএক্স।

আজ রবিবার (১৫ নভেম্বর) ভোরে টেক্সাসের স্টারবেসে এই ঘটনা ঘটে। ভারতীয় সময় রাত ২টো ৫২ মিনিট নাগাদ স্টারশিপের ৪২ নম্বর যান বা ‘শিপ ৪২’-কে সফলভাবে ধরে ফেলে লঞ্চ টাওয়ার। স্পেসএক্সের ১৫তম ইন্টিগ্রেটেড ফ্লাইট টেস্টের অংশ ছিল এই অভিযান। শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণ করা হয়েছিল মহাকাশযানটিকে। প্রায় ২২ ঘণ্টারও বেশি সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি। উৎক্ষেপণের পর পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় ২৭৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল স্টারশিপ। মহাকাশে থাকাকালীন পৃথিবীকে প্রায় ১৪ বার প্রদক্ষিণ করে সেটি। এই সময়ের মধ্যে পরবর্তী প্রজন্মের ২৬টি স্টারলিঙ্ক V3 উপগ্রহ মহাকাশে স্থাপন করে যানটি। পাশাপাশি, তিনটি উপগ্রহে বিশেষ ক্যামেরা লাগানো হয়েছিল। সেগুলির সাহায্যে স্টারশিপের হিট শিল্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের অবস্থা পরীক্ষা করা হয়। পৃথিবীতে ফিরে আসার আগে মহাকাশযানটির নিরাপত্তা ও প্রস্তুতি যাচাই করাই ছিল এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে?

সমস্ত পরীক্ষা শেষ হওয়ার পর পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে আসার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া শুরু করে স্টারশিপ। এরপর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে নিয়ন্ত্রিতভাবে নীচে নামতে থাকে সেটি। নির্দিষ্ট অবতরণ কৌশল অনুসরণ করে স্টারবেসের লঞ্চ টাওয়ারের দিকে এগিয়ে যায় মহাকাশযানটি। এই অভিযানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল লঞ্চ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু। স্পেসএক্সের ভাষায়, এই বাহুদুটির নাম ‘চপস্টিকস’। মহাকাশ থেকে ফিরে আসা স্টারশিপকে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে দেখে যান্ত্রিক বাহু দুটি বন্ধ হয়ে যায়। এরপর মাঝ আকাশেই যানটিকে ধরে ফেলে এবং লঞ্চ প্যাডের উপরে স্থির করে দেয়। এর আগে সুপার হেভি বুস্টারকে সফলভাবে উদ্ধার করে পুনরায় ব্যবহারের নজির তৈরি করেছিল স্পেসএক্স। কিন্তু পৃথিবীর কক্ষপথে ঘুরে আসা স্টারশিপের উপরের অংশকে লঞ্চ টাওয়ারের সাহায্যে ধরে ফেলার ঘটনা এই প্রথম। এই পরীক্ষায় স্টারশিপের উপরের অংশকে সফলভাবে উদ্ধার করা গেলেও পুরো অভিযান পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়নি। কারণ, স্পেসএক্সের লক্ষ্য ছিল একই অভিযানে রকেটের দুটি অংশকেই উদ্ধার করা। স্টারশিপের পাশাপাশি সুপার হেভি বুস্টারকেও লঞ্চ টাওয়ারের সাহায্যে ধরে ফেলার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বুস্টারটিকে লঞ্চ টাওয়ারে ফিরিয়ে আনার চেষ্টা বাতিল করা হয়। পরিবর্তে মেক্সিকো উপসাগরে সমুদ্রের উপর অবতরণ করে সেটি। তবুও শিপ ৪২-কে সফলভাবে ফিরিয়ে আনার ঘটনা স্পেসএক্সের মহাকাশ গবেষণায় বড় সাফল্য।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক