আরজি করে লিফট দুর্ঘটনাকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করে লিফট দুর্ঘটনায় গ্রেফতার ৩। লিফটম্যান ও দুই নিরাপত্তা রক্ষী গ্রেফতার। অনিচ্ছাকৃত মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারপরেই একে একে পাঁচ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ(Kolkata Police)। ধৃতরা কেউ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি তদন্তে এমনই তথ্য উঠে আসে কলকাতা পুলিশের কাছে। তারপরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কলকাতা পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,আর জি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হয় এক ব্যক্তির ।আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) ফের বিপত্তি। লিফটে আটকে মৃত্যু হল একজন ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। এ বার উত্তর কলকাতার এই সরকারি হাসপাতালের লিফটে আটকে পড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক শোরগোল পড়ে হাসপাতাল চত্বরে।

ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়েরা। ঘটনাস্থলে পৌঁছয় টালা থানার(Tala P.S.) পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। শুক্রবার ভোর ৫টা নাগাদ তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে চেপে পাঁচ তলায় যাচ্ছিলেন। লিফটে আটকে মৃত্যু হয় তাঁর। চার বছরের ছেলে ও স্ত্রীয়ের সঙ্গে আরজি কর হাসপাতালে এসেছিলেন তিনি। তাঁর ছেলের হাতে ফ্র্যাকচার থাকায় হাসপাতালে অস্ত্রোপচারের কথা ছিল। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার সময় লিফট পরিচালনার জন্য কেউ ছিলেন না। তাই কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, কোনও যান্ত্রিক কারণে লিফটে আটকে পড়েন তাঁরা । তীব্র ঝাঁকুনির পর লিফট উপরে না উঠে, নীচের বেসমেন্টে নেমে আসে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে লিফট খুলে তিন জনকে উদ্ধার করা হয়। অরূপ ঘটনাস্থলেই মারা গেলেও তাঁর কনিষ্ঠ পুত্র এবং স্ত্রী সুস্থ রয়েছেন। যান্ত্রিক গোলযোগের জেরেই এই দুর্ঘটনা কি না, তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময়ে লিফটে কোনও অপারেটর ছিলেন না। আটকে পড়া ব্যক্তিদের চিৎকার শুনে সাহায্যের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন অনেকে।

কিন্তু অভিযোগ, প্রায় এক ঘণ্টা কেটে গেলেও লিফট থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধারকারীরা এসে লিফটের দরজা খুললে ভিতর থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান, হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। একই সঙ্গে আটক করা হয় লিফটম্যানকে। প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির পাঁজরে আঘাত ছিল। দেহে একাধিক আঘাত ছিল। লিফট ম্যানদের দীর্ঘ জেরা করার পর তাদের কর্তব্যে গাফিলতি থাকা অভিযোগে এক নিরাপত্তারক্ষী সহ দুই লিফটম্যানকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের