পবিত্র ঈদ উপলক্ষে লাল মসজিদ পরিদর্শনে মমতা, সারলেন জনসংযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ পবিত্র ঈদ। প্রতিবছরের মতো এবারও পার্ক সার্কাসের বেক বাগানের লালমসজিদে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে থেকেই শহরে বৃষ্টি চলছে। সেই বৃষ্টি মাথায় নিয়েই পার্ক সার্কাসে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে রেডরোড থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সোজা পৌঁছে যান লাল মসজিদে। এদিন জয় বাংলা স্লোগানও ওঠে।

শনিবার ঈদ উপলক্ষ্যে রেডরোডে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে প্রতিবারের মতো চলে আসেন লাল মসজিদে। কিছুক্ষণ আগেই সেখানে নামাজ পড়া শেষ হয়েছে। তারপরেই সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী। রাস্তার পাশে হাজির হয়েছিলেন বহু মানুষ। ফুল দিয়েও তাঁকে শুভেচ্ছা জানানো হয়। সকলের সঙ্গে এদিন জনসংযোগ সারেন। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। সোমবার থেকে নামবেন প্রচারে। তার আগে শনিবার জনসংযোগ করতে দেখা গেল তাঁকে। মানুষের সঙ্গে কথা বলেও। মানুষের ভালবাসাকে সাদরে গ্রহণ করেছেন। এদিন শুধু সংখ্যালঘু ভাই বোনরাই নয়, অন্য সম্প্রদায়ের মানুষরাও এদিন তাঁর সঙ্গে কথা বলেন। হাত জোর করে সকলের অভিবাদন গ্রহম করেছেন তিনি। 

শনিবার রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়েও সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, SIR-র নামে অনেকের নাম কাটা হয়েছে। মানুষের জন্য লড়াই জারি থাকবে। মোদীজি সৌদি আরবে গিয়ে হাত মেলান। দুবাইতে গিয়েও হাত মেলান প্রধানমন্ত্রী।  দেশে এলেই নাম কাটার কথা মনে হয় মোদিজীর। বিজেপি চোর, ডাকাত, গুন্ডা পার্টি।

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ