পাকিস্তানে ঝড় তুলেছে করোনা, একদিনে ভাইরাসের বলি ৪৭

করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,৪৭৪,০৭৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্লগ ওভারে পাকিস্তানে দাপটে ব্যাটিং করছে করোনা। একদিনে আক্রান্ত প্রায় চার হাজারের কাছাকাছি। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,৪৭৪,০৭৫।

আর করোনার বলি একদিনে ৪৭। সক্রিয় রোগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে, বর্তমানে সক্রিয় রোগীর হার ৭.২ শতাংশ। সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত পরিসংখ্যান বলছে, দেশের বিভিন্ন প্রান্তে করোনায় আশঙ্কাজনক রোগীর সংখ্যা ১৭১৬।

পাকিস্তানে সব থেকে বেশি করোনায় আক্রান্ত রোগীর হদিশ মিলেছে সিন্ধু প্রদেশ থেকে। সেখানে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫, ৫৪, ৯৯০। তালিকায় দ্বিতীয়স্থানে পাক অধিকৃত পাঞ্জাব। সেখানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৯২, ৪৮৯। খাইবার পাখতুনখাওয়ায় করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দু লক্ষের বেশি।

স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে ওই প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত ২,০৬,৮৭৯ জন। মোট মৃতের মধ্যে সিন্ধুপ্রদেশ থেকে সব থেকে বেশি মৃত্যুর খবর এসেছে। সর্বশেষ বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৭জন প্রাণ হারিয়েছেন। পাক-অধিকৃত কাশ্মীরেও করোনায় আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বেড়ে চলেছে। করোনার গতি রোধ করতে পাকিস্তানেও জেট গতিতে চলছে করোনার টিকাকরণ। সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুসারে। গত ২৪ ঘণ্টায় ৫৪, ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,৫০০।  

একঝলকে দেখে নেওয়া যাক পাকিস্তানে কোথায় কতজন আক্রান্ত হয়েছেন

সিন্ধু প্রদেশ ৯৭৮

পাক অধিকৃত পাঞ্জাব ৯৭১

খাইবার পাখতুনখাওয়া ১৩৭৪

বালুচিস্তান ৪৭

ইসলামাবাদ ২৩৯

গিলগিট বালটিস্তান ৩১

আরও পড়ুন পাকিস্তানে করোনার ঘোড়ার লাফ, আক্রান্ত লক্ষ ছুঁই ছুঁই

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের