ঈদের দিনেই বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা, ভাসমান সেতু ভেঙে চার শিশুর সলিলসমাধি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুসলিমদের ধর্মীয় পার্বণ ঈদের দিনেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ। শনিবার (২১ মার্চ) জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্রের নদে চার শিশুর সলিলসমাধি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। নিখোঁজের উদ্ধারে নামানো হয়েছে ডুবুরিও। ওই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয বাসিন্দাদের।

স্থানীয়রা জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের উপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে চরে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। ঈদের দিন ঘুরতে বের হওয়া মানুষজন সেই বিনোদন কেন্দ্রে যেতে সেতুর উপর ভিড় জমান। এদিন বিকেল চারটে নাগাদ অত্যধিক ভিড়ের চাপ বহন করতে না পেরে সেতুটি ছিঁড়ে যাওয়ার পর উল্টে যায়। ব্রহ্মপুত্র নদে পড়ে যান অনেকে। বয়স্করা সাঁতরে নদের পাড়ে উঠে এলেও তলিয়ে যায় পাঁচ শিশু। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। নদের জলে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেন। স্থানীয়রাও উদ্ধারের কাজে হাত লাগান। বেশ খানিকক্ষণের চেষ্টায় ব্রহ্মপুত্রের জল থেকে দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা ও আবির নামে এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ দমকল সার্ভিস ও অসামরিক প্রতিরক্ষার প্রধান মুবিন খান সংবাদমাধ্যমকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে বিশেষ তল্লাশি চালানো হয়। চার শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের