রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মমতা, আচমকা সাক্ষা‍ৎ নিয়ে জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের সন্ধ্যায় লোকভবনে গিয়ে নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটির দিনে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের সৌজন্য সাক্ষা‍ৎ ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। যদিও রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে খোদ মুখ্যমন্ত্রী এদিনের সাক্ষা‍ৎকে ‘সৌজন্যমূলক’ হিসাবে ব্যাখ্যা দিয়েছেন। তবে তাতেও জল্পনা কমছে না।

ভোটের মুখেই বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছণ্দের সি ভি আনন্দ বোস। তাঁর আচমকা ইস্তফা নিয়ে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, ‘কেন্দ্রের শাসকদের অবিচারের শিকার হয়েছেন সি ভি আনন্দ বোস।’ একই সঙ্গে রাজ্যের নয়া সাংবিধানিক প্রধান রবীন্দ্র নারায়ণ রবির নিয়োগ নিয়েও উষ্মা প্রকাশ করেছিলেন। রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই রবিকে রাজ্যপাল পদে নিয়োগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছিলেন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল, ‘বিশেষ রাজনৈতিক অভিসন্ধি নিয়েই প্রাক্তন গোয়েন্দা কর্তা রবিকে বাংলার রাজ্যপাল পদে পাঠিয়েছেন অমিত শাহ।’ শাসকদলের নেতৃত্বের ওই অভিযোগ উড়িয়ে দেওয়ার কোনও কারণ ছিল না। কেননা, রাজ্যপাল হিসাবে রবির অতীত রেকর্ড খুব একটা স্বচ্ছ নয়। তামিলনাডুর রাজ্যপাল হিসাবে তিনি এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কাজে বাগড়া দিয়ে গিয়েছিলেন।

গত ১২ মার্চ রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিতে কলকাতায় আসেন আর এন রবি। পরের দিন ১৩ মার্চ লোকভবনে সাংবিধানিক প্রধান হিসাবে শপথ নেন। সৌজন্য দেখাতে ওই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেদিন দুজনের মধ্যে বেশি কথা হয়নি। শনিবার সন্ধ্যায় অবশ্য লোকভবনে রাজ্যপালের সঙ্গে আধঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক নিয়ে লোকভবনের তরফেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলার পাশাপাশি নির্বিঘ্নে যাতে ভোটপর্ব সম্পন্ন করা যায়, তা নিয়ে কথা হয়েছে দু’জনের। এবারের ভোট হাইভোল্টেজ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। ফলে রক্তপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও