গরমের আগে আবহাওয়ার ‘ইউ-টার্ন’, কলকাতায় আচমকা ১১ ডিগ্রি কমল তাপমাত্রা,বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চৈত্রের শুরুতেই আবহাওয়ার অদ্ভুত পালাবদলে অবাক কলকাতাবাসী। হঠাৎই তাপমাত্রার বড়সড় পতনে শহরের পারদ নেমে গিয়েছে অনেকটাই নিচে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। চৈত্র মাসের শুরুতেই এমন ঠান্ডা আবহাওয়া দেখে অনেকেই অবাক। অনেকে মজা করে বলছেন, আবার কি জ্যাকেট বের করতে হবে?

আবহাওয়া দফতর জানিয়েছে, এই তাপমাত্রা পতনের পিছনে রয়েছে বৃষ্টিপাত ও মেঘলা আকাশের প্রভাব। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় শহর ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিসংখ্যান বলছে, শুক্রবার রাত ৮টা ৩০ মিনিট থেকে শনিবার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় মোট ১৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের পর অতিরিক্ত ৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণেই শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম রয়েছে এবং আর্দ্রতাও বেড়েছে।

রবিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাতসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য