নির্বাচন সত্ত্বেও নববর্ষ উপলক্ষ্যে যাত্রাপালার বুকিং বাতিল নয়

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল যুগেও যাত্রাপালা মুছে যায়নি গ্রাম বাংলার মন থেকে। যেকোনও বড় অনুষ্ঠানের সময়ে যাত্রাপালার আয়োজন হয়ে থাকে। একসময়ে পৌরাণিক কাহিনী থেকে লোকগাঁথা বেহুলা, লক্ষিন্দর, মহাভারত সহ বিভিন্ন কাহিনী প্রাণ পেত মঞ্চে। বর্তমানে সেখানে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। কিন্তু মুছে যায়নি। সামনে নববর্ষ। নববর্ষ উপলক্ষে বহু জায়গায় যাত্রাপালার বুকিং হয়। কিন্তু এবার নববর্ষের পরেই রয়েছে নির্বাচন। কিন্তুতারপরেও  যাত্রাপালার বুকিংয়ে তা প্রভাব ফেলতে পারেনি।

এবার চৈত্র মাসে জমজমাট বুকিং পাওয়া গিয়েছে যাত্রাপালার। সূত্রের খবর, চিৎপুরে যাত্রাপাড়ায় প্রায় ৫০টি অপেরা রয়েছে। নববর্ষের জন্য প্রত্যেকটি অপেরা বেশ কয়েকটি বরাত পেয়ে গিয়েছে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে সব থেকে বেশি বুকিং এসেছে। যাত্রাশিল্পে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী আবহে বিপুল পরিমাণে যাত্রাপালার বুকিং হওয়াতে খুশি শিল্পী থেকে কলাকুশলীরা। যাত্রাশিল্পী জনপ্রিয়তা যে বৃদ্ধি পাচ্ছে এটাই তার প্রমাণ।

চৈত্র মাস জুড়ে বাংলায় অন্নপূর্ণা, বাসন্তী, রামনবমী, চরক, গাজন প্রভৃতি অনুষ্ঠান রয়েছে। এই সময়ও বহু যাত্রা রাজ্যের একাধিক জায়গায় অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন চলছে নির্বাচনী প্রচার। রাজনীতির কচকচানি থেকে একটু হলেও নিস্তার পেতে এই দিকেই ঝুঁকছে মানুষ। বছরের অন্যান্য সময় যত পরিমাণ বায়না হয় চৈত্র মাসে তার তুলনায় বেশি বায়না পেয়ে থাকে অপেরা। এবারও তার অন্যথা হয়নি। এবার নির্বাচন থাকা সত্ত্বেও ভাল পরিমাণেই বুকিং হয়েছে যাত্রাপালার। 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের