পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের, বাতিল শাকিরার ‘ইন্ডিয়া ট্যুর’ কনসার্ট, ক্ষুব্ধ অনুরাগীরা

এই আবহে ১৯ বছর পর ভারতে আসার কথা থাকলেও বাতিল হল বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরার কনসার্ট। ইতিমধ্যেই কয়েক শো টিকিট বিক্রি হয়ে গিয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় তিন সপ্তাহ জুড়ে চলছে ইরান বনাম ইজরায়েল-আমেরিকা যুদ্ধ। যার ফলে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয়ে আতঙ্ক গোটা বিশ্ব। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ফ্যাসাদে পড়েছে ভারতও। কেননা তেল-গ্যাস নিয়ে হরমুজ প্রণালী দিয়েই পারাপার হয় অধিকাংশ ভারতীয় ট্যাঙ্কারগুলি। যার মধ্যে কয়েকটিকে ইরান হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিলেও বেশির ভাগ তেল-জ্বালানিবাহী ট্যাঙ্কার আটকে রয়েছে হরমুজের আশেপাশে। ২৮ ফেব্রুয়ারি প্রথমে ইরানের উপর ইজরায়েল-আমেরিকা যৌথভাবে আক্রমণ চালালে পাল্টা প্রতিশোধ নিতে শুরু করে ইরান। এই আবহে ১৯ বছর পর ভারতে আসার কথা থাকলেও বাতিল হল বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরার কনসার্ট। ইতিমধ্যেই কয়েক শো টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, তাই কনসার্ট বাতিলের খবরে ক্ষুব্ধ অনুরাগীরা।

আয়োজকদের তুলোধনা ভক্তদের। আগামী এপ্রিলে দিল্লি, মুম্বই, চেন্নাই জুড়ে শাকিরার কনসার্টের কথা ছিল, কিন্তু ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে এই কনসার্ট। জানা যাচ্ছে, আয়োজকরা খুব শীঘ্রই নতুন তারিখের ঘোষণা করবেন। আয়োজকরা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার কারণে, শাকিরাকে নিয়ে আয়োজিত ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আমাদের ভক্ত, শিল্পী এবং প্রযোজনা দলের সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সকল টিকিটধারীকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। আমরা একটি নতুন তারিখ ঠিক করার জন্য শিল্পী দলের সঙ্গে আলোচনা করছি এবং কোনও খবর পাওয়া মাত্রই তা আপনাদের জানিয়ে দেব।’ আগামী ১০ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার অনুষ্ঠান নির্ধারিত ছিল।

কিন্তু পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও সংঘাত ক্রমশ বাড়তে থাকার কারণে ভারতে শাকিরার কনসার্ট করা হল। গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকার যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। এরপর থেকেই এই সংঘাত শুরু হয়। এর প্রতিশোধ হিসেবে ইরান বেশ কয়েকটি উপসাগরীয় দেশ ও ইজরায়েলে অবস্থিত ইজরায়েলি এবং মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এদিকে আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর, তাঁর পুত্র মোজতবা খামেনেই ইসলামী প্রজাতন্ত্রের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির