চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু অভিষেকের, কোথায় কোথায় করবেন জনসভা ও কর্মীসভা?

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গ দিয়ে প্রচার শুরু করেছেন তিনি।  পাখির চোখে এবারের বিধানসভা নির্বাচন। আগের বারের থেকেও বেশি আসন  নিয়ে জয় পাওয়ার কথা বলেছেন তৃণমূল। রবিবার কর্মীসভা করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপরেই নিজের এলাকাতে প্রচারে নামবেন তিনি। প্রচারে পিছিয়ে নেই অভিষেকও।

দক্ষিণবঙ্গ দিয়ে প্রচার শুরু করছেন অভিষেক। জনসভার পাশাপাশি করবেন কর্মীসভাও। আগামী ২৪ মার্চ মঙ্গলবার পাথরপ্রতিমায় নীলিমা বিশাল মিস্ত্রির সমর্থনে জনসভা রয়েছে ডায়মন্ড হারবারের সংসদের। দুপুর দুটোর সময় জনসভা করবেন তিনি। তারপর বুধবার দাসপুরের তৃণমূল প্রার্থীর হয়ে জনসভা করবেন অভিষেক। সেখানে বেলা বারোটার সময় জনসভা রয়েছে তাঁর। ওই একই দিনে দুপুর ১টায় কেশিয়াড়ি এবং নারায়ণগড়ে সভা করতে চলেছেন তিনি।

এরপরে নন্দীগ্রামে কর্মীসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ জন প্রতি বুথ সদস্যদের নিয়ে দুপুর ২টোর সময়ে সভা করার কথা রয়েছে তাঁর। এই সকল সভা করে কলকাতায় ফিরবেন অভিষেক। বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে সভা করে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের নাটাবাড়িতে দুপুর ১২টার সময় একটি জনসভা রয়েছে অভিষেকের। সেখানে শৈলেন বর্মার হয়ে প্রচার করবেন। ওই দিনই ধুপগুড়ি ও কালচিনিতে কর্মসূচি রয়েছে তাঁর। দুপুরে রোড শো করার কথা রয়েছে তাঁর। ২৬ মার্চ কলকাতায় ফিরছেন অভিষেক। শুক্রবার বিনপুরে গিয়ে সভা করবেন তিনি। ওই একই দিনে পাঁশকুড়া পূর্বে সভা রয়েছে। পাশাপাশি কুলপির জনসভা করে কলকাতায় ফিরবেন।
তারপর ফের চলে যাবেন উত্তরবঙ্গে। সেখানে তপনে ও বালুরঘাটে জনসভা রয়েছে ২৮ মার্চ।ওইদিনে মানিকচকের দুপুর ১টার সময় জনসভা করার কথা রয়েছে তাঁর। দুপুর দুটোয় সাগরদিঘিতে জনসভা করবেন। 

 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ