উত্তরপ্রদেশ থেকে নাবালিকাকে অপহরণ করে কলকাতায় সংসার, ১১ বছর পর গ্রেফতার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রেম করে পালানো, তারপর বিয়ে—সবকিছুই যেন সিনেমার গল্প। কিন্তু ১১ বছর পর সেই গল্পেই এল বড় টুইস্ট। উত্তরপ্রদেশের নাবালিকাকে ‘অপহরণ’ করে কলকাতায় সংসার পেতেছিলেন এক যুবক। অবশেষে তাঁকেই গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রঞ্জিত সিং। জানা গিয়েছে, ২০১৫ সালে গাজিয়াবাদের খোরা কলোনির এক নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। অভিযোগ, সেই সময় নাবালিকাকে নিয়ে পালিয়ে কলকাতায় চলে আসেন রঞ্জিত এবং তাঁকে বিয়ে করেন। এরপরই নাবালিকার পরিবার অপহরণ ও যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করে।

তারপর কেটে যায় ১১ বছর। এর মধ্যে ওই নাবালিকা সাবালিকা হয়েছেন, দম্পতির একটি সন্তানও রয়েছে, যে বর্তমানে স্কুলে পড়ে। কলকাতার ট্যাংরা এলাকায় গোপনে সংসার করছিলেন তাঁরা। তবে এত বছরেও পুলিশের তলবে সাড়া দেননি রঞ্জিত।

সম্প্রতি মোবাইল সূত্রে তাঁর অবস্থান নিশ্চিত করে উত্তরপ্রদেশ পুলিশ। এরপর কলকাতা পুলিশের সহযোগিতায় ট্যাংরায় হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, রঞ্জিত দাবি করেছিলেন—তাঁরা এখন স্বাভাবিক পরিবার হিসেবে বসবাস করছেন, তাই পুরনো মামলায় আর জড়াতে চান না। তবে পুলিশের স্পষ্ট বক্তব্য, পকসো আইনে দায়ের হওয়া অভিযোগ এখনও বহাল। তাই আইনের চোখে তিনি এখনও অভিযুক্ত। গোটা ঘটনায় আবারও সামনে এল নাবালিকা সম্পর্কিত অপরাধ ও আইনি জটিলতার বাস্তব ছবি।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার