প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি

হামলার পরে পরেই তারা ঘটনাস্থল থেকে পালায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কপাল জোরে বাঁচলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-বেবাহাস। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল তাঁর কনভয় লক্ষ্য করে গুলি করে।হামলার পরে পরেই তারা ঘটনাস্থল থেকে পালায়।

প্রধানমন্ত্রীর ওপর হামলার খবর দিয়েছে রয়টার্স। যদিও তারা তাদের এই প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার মুহূর্ত তাদের চিত্রসাংবাদিক ক্যামেরাবন্দি করতে পারেনি। অবশ্য আলজাজিরা তাদের প্রতিবেদনে এই হামলার খবর দিতে গিয়ে জানিয়েছে, তাদের চিত্রসাংবাদিক নাশকতার মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছে। তাদের চিত্রসাংবাদিকের দেওয়া তথ্য অনুসারে খুব সম্ভবত কালাশনিকভ থেকে কনভয় লক্ষ্য করে গুলি করা হয়।

প্রধানমন্ত্রী-ঘনিষ্ঠ বিবিসি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, আবদুলহামিদ আল-বেবাহাসে খুন করার উদ্দেশ্য নিয়ে এই হামলা। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হামলার কারণ হিসেবে উঠেছে প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে ভোট করাতে অস্বীকার করার বিষয়টি।

সে দেশের প্রশাসনিক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সেখানে ভোট হওয়ার কথা ছিল। অন্তর্বর্তী শাসক হিসেবে দেশ শাসনের ভার কার হাতে তুলে দেওয়া হবে, পার্লামেন্টে তা নির্ধারিত হওয়ার কথা ছিল। দেশ শাসনের ভার হাতে নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দেশের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী ফাতিহ বাসাঘা এবং খালেদ-আল-বিবাসের।

প্রধানমন্ত্রী ভোটাভুটিতে যেতে অস্বীকার করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, আপাতত কারও হাতে দেশশাসনের ভার তুলে দিচ্ছেন না। তাকে সমর্থন জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ এবং পশ্চিমের অধিকাংশ দেশ। স্বাভাবিকভাবে পাল্লাভারী আবদুলহামিদের।

বেশ কিছুদিন ধরে লিবিয়ায় চলছে রাজনৈতিক অস্থিরতা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ওপর হামলা যে সেই রাজনৈতিক অস্থিরতাকে আরও তরাণ্বিত করবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহল।   

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের