‘ভোট করাবেন উত্তরপ্রদেশের নেতারা’,প্রার্থীর মন্তব্যেই বিজেপির অন্দরে বাড়ল অস্বস্তি!

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : এবার বাংলায় ভোট করাবেন উত্তরপ্রদেশের নেতারা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অশোকনগরে বিজেপি প্রার্থী সুময় হীরারএমন মন্তব্যে দলের অন্দরে বাড়ল অস্বস্তি! প্রার্থী প্রচারে এসে এমন মন্তব্য করায় তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গিয়েছে, সুময় হীরা এর আগে অশোকনগর পুরসভার দু’বারের তৃণমূল কাউন্সিলার ছিলেন। ২০১১ সালে নির্দল প্রার্থী হিসেবেও নির্বাচনে লড়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক দাবিদারকে পিছনে ফেলে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। তবে তাঁর তৃণমূল-ঘনিষ্ঠ অতীত নিয়ে শুরু থেকেই গেরুয়া শিবিরের একাংশের মধ্যে চাপা অসন্তোষ কাজ করছিল। তার পরেও দলের প্রতীকের প্রার্থীর সমর্থনে প্রচারে নেমেছিলেন কর্মীরা। তার মধ্যেই প্রার্থীর এই ধরনের মন্তব্যে অসন্তোষ আরও প্রকট হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, সারা বছর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে স্থানীয় কর্মীরা। আর ভোটের সময় ভিনরাজ্যের নেতাদের উপর নির্ভর করতে হবে, এটা অত্যন্ত অপমানজনক। এই মন্তব্য স্থানীয় সংগঠনের প্রতি অনাস্থারই বহিঃপ্রকাশ। যদিও বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ সুময় হীরা। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশের নেতারা এলাকায় রয়েছেন এবং ভোট প্রক্রিয়ায় তাঁরা থাকবেন। খুব শীঘ্রই নির্বাচনী কমিটি গঠন করে জোরকদমে প্রচার শুরু হবে।

অন্যদিকে, এই পরিস্থিতিকে হাতিয়ার করে নিজেদের শক্ত ঘাঁটিতে প্রচারে গতি বাড়িয়েছে তৃণমূল। অশোকনগরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী উন্নয়নকে সামনে রেখে প্রচারে জোর দিয়েছেন। জেলা পরিষদের সভাধিপতি হিসেবেও দায়িত্ব সামলানো নারায়ণ গোস্বামী গত পাঁচ বছর মূলত নিজের কেন্দ্রে সক্রিয় ছিলেন। মিছিল ও কর্মিসভার মাধ্যমে প্রচারও জোরদার করা হয়েছে।

নারায়ণ গোস্বামীর দাবি, বিজেপি ভোটের আগেই হেরে গিয়েছে। নিজেদের সংগঠনের উপর ভরসা নেই বলেই ভিনরাজ্যের নেতাদের আনতে হচ্ছে। তাঁদের ক্ষুব্ধ কর্মীরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। অশোকনগরে ভোটের আগে এই রাজনৈতিক তরজাকে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ বাড়ছে।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে