তারেক রহমানকে জেল খাটানো প্রাক্তন সেনা কর্তা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফেনী-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার গভীর রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তার নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে ডিবির একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। 

ডিবি সূত্রে জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে। যদিও এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা, কলম্বিয়ায় সেনাবাহিনীর বিমান ভেঙে মৃত ৬৬, আহত বহু

উল্লেখ্য, ২০০৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নবম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন। তার এই ভূমিকা সে সময় ব্যাপক আলোচিত হয়।

পরবর্তীতে ২০০৮ সালের জুন মাসে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি ওই দায়িত্বে বহাল থাকেন এবং ২০১১ সালের জুন পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে তার যাত্রা শুরু হয় ২০১৮ সালে, যখন তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। একই বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে পরবর্তী সময়ে রাজনৈতিক অবস্থানে কিছু পরিবর্তন দেখা যায়। তিনি এক পর্যায়ে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন, যদিও কিছুদিনের মধ্যেই আবার জাতীয় পার্টির মনোনয়নপত্র কেনেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্যপদ গ্রহণ করেন। বর্তমানে তার গ্রেপ্তারকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস