ভয়াবহ দুর্ঘটনা, কলম্বিয়ায় সেনাবাহিনীর বিমান ভেঙে মৃত ৬৬, আহত বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কের পর ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন অঞ্চলে সেনা বহনকারী একটি সামরিক বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভেঙে পড়েছে। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই দুর্ঘটনায় একটি লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ বিমান ভেঙে পড়ে। সোমবার  সেনা পরিবহনের সময় বিমানটি পেরু সীমান্তের নিকটবর্তী শহর পুয়ের্তো লেগুজামোর কাছে বিধ্বস্ত হয়। তাতেই মৃত্যু হয়েছে ৬৬ জনের। 

রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো নিশ্চিত করেছেন   দুর্ঘটনার কথা ও আহতদের  হাসপাতালে ভর্তি করার কথা। মৃত ৬৬ জনের মধ্যে ৫৮ জন জওয়ান ছাড়াও বিমানের ৬ জন কর্মী এবং ২ জন পুলিশের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সরকার সচিব কার্লোস ক্লারোস আরসিএন  টিভিকে জানান যে ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত আরও কয়েকজনকে চিকিৎসা ও সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। তারপরের আরও অনেকের মৃতের সংখ্যা জানানো হয়।  ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

কলম্বিয়ার জেনারেল ফার্নান্দো সিলভা জানিয়েছেন,  ভেঙে পড়া    ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের বিমানটিতে ১১০ জন সেনা এবং ১১ জন ক্রু ছিলেন। পুয়ের্তো লেগুইজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই কিলোমিটারের মধ্যে  বিমানটি বিকল হয়ে একটি মাঠে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘন  এলাকা  থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কলম্বিয়ার বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, আহতদের  উদ্ধারে বিশেষ ব্যবস্থাসম্পন্ন দুটি এয়ার-অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট লিখেছেন,  ‘আমি আর কোনও বিলম্ব বরদাস্ত করব না। আমাদের তরুণদের জীবন ঝুঁকির মুখে। যদি সামরিক প্রশাসনিক কর্মকর্তারা এই চ্যালেঞ্জের মোকাবিলায় সক্ষম না হন,তবে তাঁদের অবশ্যই অপসারণ করতে হবে।’

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস