৩০ বছরেই সব শেষ, রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর

রাজস্থানের জয়পুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় মডেল-অভিনেত্রী হর্ষিল কালিয়ার। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার (২৩ মার্চ) রাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের জয়পুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় মডেল-অভিনেত্রী হর্ষিল কালিয়ার। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার (২৩ মার্চ) রাতে। জানা গিয়েছে, ঘটনার সময়ে অভিনেত্রীর গাড়ি দ্রুত গতিতে ছিল। হঠাৎ-ই মাঝপথে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে ডিভাইডারে ধাক্কা খায় তাঁর গাড়ি। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। দুর্ঘটনাটি গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ জয়পুরের শিপরা পথ রোডে ঘটেছে। ঘটনার সময় হর্ষিল নিজে গাড়ি চালিয়েই কাজ থেকে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়, এবং উল্টে যায়।

সিসিটিভি পুরো দুর্ঘটনার ভিডিওটি ফুটে উঠেছে। যেখানে দেখা যায়, অভিনেত্রীর গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে বাঁ দিকে কাত হয়ে উল্টে যাচ্ছে। এরপর ঘটনা দৃশ্যমান হতেই আশেপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। সকলে মিলে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে সোজা করেন এবং অভিনেত্রীকে উদ্ধার করেন। এরপর তাঁরাই অভিনেত্রীকে গুরুতর আহত অবস্থায় কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার অনেক আগেই অভিনেত্রী মারা যান। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল, এবং হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তাঁরা এই দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছে। বিশেষ করে, অভিনেত্রী গাড়িটি দ্রুত চালাচ্ছিলেন নাকি অন্য কোনও গাড়ি সেটিকে অতিক্রম করার চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছেন। অভিনেত্রী মদ্যপ ছিলেন কিনা সেটাও জানার চেষ্টা করছেন। পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন করে অভিনেত্রীর মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে। হর্ষিল বলিউডের টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তিনি ‘ক্রাইম নেক্সট ডোর’ ওয়েব সিরিজেও কাজ করেছেন। এছাড়া এখন একটি নিউজ চ্যানেলের অ্যাঙ্কর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বেশ কয়েকটি রাজস্থানি গানেও তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। তবে সম্প্রতি, তিনি মডেলিংয়ে সক্রিয়ভাবে কেরিয়ার গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু তা আর হলনা। স্বপ্নপূরণের আগেই সব শেষ হয়ে গেল। তাঁর বাবাও সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত এবং একটি বেসরকারি সংবাদপত্রে কাজ করেন। 

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির