নির্বাচনী প্রচারে শিশুদের নামালেন বিজেপি প্রার্থী, পাণ্ডবেশ্বরের ঘটনায় নালিশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। এই আবহে এবার বিজেপির বিরুদ্ধে শিশুদের দিয়ে প্রচার করানোর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।

এদিকে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠেছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে। কাঠগড়ায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে বাংলা ডিজিটাল’)। ওই ভিডিও’‌তে দেখা যাচ্ছে, একদল ছোট ছেলেমেয়ের সঙ্গে দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তাঁর সঙ্গে ওই ছেলেমেয়েরাও ‘জয় শ্রী রাম’ বলার পাশাপাশি ‘পদ্মফুলে ভোট দিন’ এবং ‘নরেন্দ্র মোদিকে ভোট দিন’ বলে আওয়াজ তুলছে। আর তা নিয়েই বিতর্কের ঝড় উঠেছে। জিতেন্দ্র তিওয়ারি নির্বাচনী প্রচারে নাবালক–নাবালিকাদের ব্যবহার করেছে বসে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শিশুদের এভাবে রাজনৈতিক প্রচারে ব্যবহার করা যায় না। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে ঘাসফুল শিবির। যদিও বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সাফাই, ‘‌ভোট প্রচারের সময়ে কিছু বাচ্চা ছেলেমেয়ে সামনে চলে এসেছিল। আমি কেমন করে তাদের সরিয়ে দেব? ছোট ছেলেমেয়ে রাজনীতির কিছু বোঝে না। ওরা নিজের মতো করে স্লোগান দিয়েছে। ওদের তাড়িয়ে দেব নাকি?’‌

তাছাড়া বিজেপি প্রার্থী এমন কথা বললেও তাতে বিতর্ক থামছে না। রাজনৈতিক স্বার্থে শিশুদের এভাবে ব্যবহার আসলে নির্বাচনের আদর্শ আচরণবিধি না মানার সামিল। নির্বাচন কমিশনের নিয়ম, কোনও রাজনৈতিক দল বা প্রার্থী ভোটের প্রচারে শিশুদের ব্যবহার করতে পারেন না। সেখানে তাই করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকার এই ঘটনা নিয়ে বলেন, ‘‌আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী। বাচ্চাদের সঙ্গে নিয়ে তিনি রাজনৈতিক স্লোগান দিয়েছেন। এটা করা যায় না।’‌

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের