গহনা হাতাতে নৃশংসতা, মহিলাকে খুন করে কান কেটে মাটিতে পুঁতে দিল দুষ্কৃতী

গহনা চুরির লোভে একজন ৫৪ বছরের মহিলার কান কেটে মাটিতে পুঁতে দিল দুষ্কৃতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! গহনা চুরির লোভে একজন ৫৪ বছরের মহিলার কান কেটে মাটিতে পুঁতে দিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে, ২০ মার্চ গুজরাতের মেহসানার ইন্দ্রাদ গ্রামে। মহিলাকে এমনভাবে মাটিতে পোঁতা হয়েছিল যে, লাশ উদ্ধারের পর তাঁকে শনাক্ত করা মুশকিল হয়ে পড়েছিল পুলিশের। প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন ওই মহিলা দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাঁর পরিবারের সন্দেহ হয়।

মহিলার গাভর্তি সোনার গহনা ছিল। এরপর পুলিশের কাছে মহিলার নিখোঁজের অভিযোগ জানালে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। মহিলার উদ্বিগ্ন পরিবার সিসিটিভি ফুটেজের সাহায্যে তাঁর গতিবিধি অনুসরণ করে। সেখানে দেখা যায়, মহিলা ‘সবিতা অমৃত ফার্ম’-এ প্রবেশ করার পর আর বের হননি। এরপর পুলিশ জায়গাটি আরও ভাল করে পরীক্ষা করলে দেখতে পান, সেই ফার্মের নিকটে একটি লেবু গাছের নিচে সদ্য খোঁড়া মাটিতে মাছির ঝাঁক কিলবিল করছে। যা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ স্থানটি খুড়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেন। তবে মহিলাকে কবরটি খুব বেশি গভীর ছিলনা। মহিলার দেহ উদ্ধার করার পর পুলিশ দেখতে পান, মহিলার কান কাটা ছিল। পরিবার সূত্রে জানা যায়, মহিলার কানে ৪.৪০ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা ছিল, কিন্তু তাঁর দেহ উদ্ধারের সময় তাঁর কানের দুল উধাও ছিল। লাশটি উদ্ধারের ১০ ঘণ্টার মধ্যেই মেহসানা লোকাল ক্রাইম ব্রাঞ্চ (এলসিবি) ও নন্দাসান পুলিশ মহিলার খুনিকে গ্রেফতার করেন। যার নাম শচীনকুমার মুকুন্দভাই দান্তানি।

আসলে পুলিশ গোপন সূত্রে জানতে পারেন, এক ব্যক্তি ১ কেজি রুপোর নুপুর বিক্রি করছেন। তখনই তাঁকে পাকড়াও করেন পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি ওই মহিলাকে খুনের কথা স্বীকার করেন। দন্তানি বলেন যে, ক্রমবর্ধমান আর্থিক ঋণই তাঁকে এই অপরাধ করতে বাধ্য করেছে। পুলিশ তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং ৩.৪০ লক্ষ টাকা মূল্যের চোরাই গয়না উদ্ধার করেছে। অভিযুক্ত আগামী ২৭ মার্চ পর্যন্ত পুলিশ রিমান্ডে থাকবে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির