স্বামী পুলিশের হেফাজতে, ফাঁকা বাড়িতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিরামপুর : বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ বালুরঘাটের হরিরামপুরে। অভিযোগের তীর প্রতিবেশীদের দিকে। জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল বলে অভিযোগ। এই ঘটনায় স্বামীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরেই গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। পুলিশ সুপারের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

জানা গিয়েছে, হরিরামপুর থানার অন্তর্গত এলাকায় ওই মহিলা নতুন ঘর তৈরি করেছেন। প্রতিবেশীদের অভিযোগ, তাঁদের জমির ওপর ঘর তৈরি করেছেন ওই মহিলা। এই নিয়ে দু পক্ষের মধ্যে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে। প্রতিবেশীরা থানায় অভিযোগ জানানোর পর মহিলার স্বামীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এরপরেই মহিলা অভিযোগ তুলেছেন, বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশীরা তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। যদিও অভিযোগপত্রে সময় নিয়ে একটু অসঙ্গতি ধরা পড়েছে।  নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

প্রতিবেশীদের অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের জমির ওপরেই বেআইনিভাবে বাড়ি তৈরি করার অভিযোগ তোলা হয়েছে। সেই অভিযোগ সত্যি কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আবহে এই ঘটনাকে নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি। ঘটনাটি সামনে আসতেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি পোস্ট করেন। বিজেপি বিষয়টিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করতে চাইছে। কিন্তু পাল্টা তৃণমূলও জানিয়েছে, পুরো ঘটনাকে ভোটের আগে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা