চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধাননগরে নাকা চেকিং, লেকটাউনে অস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি: শনিবার বাংলার চার পুরনিগমের ভোট। এই চার পুরনিগম হল – বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি। সেই নির্বাচনের ২৪ ঘন্টা আগে বিধাননগরে কড়া নিরাপত্তার বেষ্টনি চোখে পড়ল শুক্রবার সকাল থেকেই। বিধাননগরে ঢোকার সব রাস্তাতেই এদিন সকাল থেকেই শুরু হয়েছে কড়া নাকা চেকিং। সেই সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে বিধাননগরের আশেপাশের এলাকাতেও। আর সেই তল্লাশি চালাতে গিয়েই লেকটাউন থেকে অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যত এই নির্বাচন এখন বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে এক বড় পরীক্ষা হয়ে উঠতে চলেছে। কেননা রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, পুলিশই এই নির্বাচনে নিরাপত্তার বিষয়টি দেখবে। বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেও কমিশন পুলিশের ওপরেই আস্থা রাখছে।

শুক্রবার সকাল থেকেই বিধাননগর পুরনিগমে ঢোকার সব কটি রাস্তাতেই চলছে নাকা তল্লাশি। প্রতিটি গাড়ি থামিয়ে ডিকি খুলে দেখা হচ্ছে। ভেতরে কোনও সামগ্রী থাকলে তার বাঁধন খুলে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদেরও পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। কী কারণে তাঁরা বিধাননগর পুরনিগমে পা রাখছেন সেটাও জানতে চাওয়া হচ্ছে তাঁদের কাছ থেকে। থামানো হচ্ছে পণ্যবাহী গাড়িও। সেগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। প্রতিটি গাড়ির ক্ষেত্রে গাড়ির চালকের ছবি তুলে রাখা হচ্ছে এই নাকা পয়েন্টগুলিতে। এই তল্লাশির কাজ চালাচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। একই সঙ্গে এদিন দত্তাবাদ সহ বিধাননগরের একাধিক এলাকায় শুরু হয়ে গিয়েছে পুলিশ কর্মীদের রুট মার্চ। প্রতিটি এলাকায় এদিন একাধিকবার করে ওই রুট মার্চ দেওয়া হবে বলেই বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত ভোটারদের মনে সাহস জাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ