গর্ভাবস্থা গোপন করে গর্ভনিরোধক বড়ি সেবন, মৃত্যু অবিবাহিত তরুণী ও নবজাতকের

পরিবারের কাছে গর্ভাবস্থা গোপন, অপ্রত্যাশিতভাবে বাড়িতেই সন্তানের জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল মা ও শিশুর দুইজনেরই।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবারের কাছে গর্ভাবস্থা গোপন, অপ্রত্যাশিতভাবে বাড়িতেই সন্তানের জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল মা ও শিশুর দুইজনেরই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের পুনেতে। যেখানে একজন ২২ বছর বয়সী অবিবাহিতা মেয়ে গর্ভবতী ছিলেন। কিন্তু ভয়ে গর্ভাবস্থার কথা বাড়িতে জানাননি। শেষে প্রসব যন্ত্রণা হলে অপ্রত্যাশিতভাবে বাড়িতেই সন্তানের জন্ম দিয়ে দেন তিনি। ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর, এরপর জানাজানি হতেই পরিবার মেয়েটি ও নবজাতককে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মা ও সন্তান দুজনেই মারা যান।

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের ভাষ্যমতে, মেয়েটি প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন, কিন্তু এই বিষয়টি তিনি পরিবারের কাছে গোপন রেখেছিলেন। এরপর, মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মেয়েটি বাধ্য হয়ে গর্ভনিরোধক বড়ি খান। এর কিছুক্ষণ পরেই তিনি শৌচাগারে চলে যান, সেখানেই তাঁর তীব্র ব্যথা ও প্রচুর রক্তপাত শুরু হয়। এবং সন্তানের ভূমিষ্ঠ হয়। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মেয়েটি ও তাঁর নবজাতককে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা র পর, চিকিৎসকেরা গুরুতর অবস্থার কারণে তাঁকে অন্য একটি হাসপাতালে স্নানান্তর করেন। তবে আগাম প্রসবের কারণে নবজাতকটিরও অবস্থা শোচনীয় ছিল এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশবন্তরাও চ্যাভান স্মৃতি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দুজন কে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে শিশু এবং পরে মেয়েটির মৃত্যু হয়।

তবে এই মামলায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, মৃত মহিলাটি মোবাইল ফোনটি ফরম্যাট করে দিয়েছিল, যা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। পুলিশ গর্ভধারণের কারণ, তিনি কোথা থেকে ওষুধটি পেয়েছিলেন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করছে। মৃত তরুণী একটি মধ্যবিত্ত পরিবারের ছিলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি গত এক মাস ধরে বাড়িতেই ছিলেন। তাঁর পরিবারে মা, ভাই ও বোনেরা রয়েছেন। এই ঘটনাটি পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে। বর্তমানে চিঞ্চওয়াড় পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে এবং আরও নতুন তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির