স্বামীকে টাকা ধার দিয়ে না পেয়ে স্ত্রীর ওপর অ্যাসিড হামলা, চাঞ্চল্য ইংলিশ বাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: মালদা জেলার ইংলিশবাজার শহরে মহিলাকে অ্যাসিড হামলা। ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারের ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায়। জানা যায়, বাহান্নবিঘা এলাকার অরুণ দাস নামে এক ব্যক্তি মেঘু ঘোষের কাছে তার বাড়িতে ২ লক্ষ পাওনা টাকা চাইতে গেলে বাঁধে অশান্তি। বারবার টাকা দিতে অস্বীকার করায় বচসার সৃষ্টি হয়। তারপর অরুন দাস সঙ্গে নিয়ে আসা অ্যাসিড বোতল প্যান্টের পকেট থেকে বের করে।সেই সময় বাড়িতে একাই থাকা মেঘু ঘোষের বউ মামনি ঘোষের(Mamoni Ghosh) মুখে ওই ব্যক্তি অ্যাসিড ঢেলে নিজে অ্যাসিড খেয়ে নেন।

মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে দেখে ওই মহিলা আর্তনাদ করছেন। তার স্বামীকে খবর দিলে স্বামী এসে মাটিতে লুটিয়ে পড়ে থাকা স্ত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যান তিনি। অন্যদিকে অ্যাসিড(Acid) খাওয়ায় পর মুখ দিয়ে ফেনা ওঠা অবস্থায় অরুন দাস তিনি নিজে পায়ে হেঁটে হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেন ।কখনো বা তাকে রাস্তায় পড়ে কাতরাতে দেখা যায়। পুলিশি হয়রানির ভয়ে তাঁকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত কেউ করেনি।দীর্ঘক্ষণ পর বেশ কয়েকজন যিনি টাকা পেতেন ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেখানে। পুলিশ যার ওপর হামলা হয়েছে সেই মহিলা এবং তার স্বামী ও একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে।

অপরদিকেই যিনি টাকা ধার দিয়েছিলেন তিনি টাকা না পেয়ে অ্যাসিড নিয়ে হামলা করার পর নিজে অ্যাসিড খেয়ে নেওয়ায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ব্যক্তি সুস্থ হলে তবেই তার বয়ান রেকর্ড করতে পারবে পুলিশ। কি কারনে এই টাকা সে ধার দিয়েছিল ,কবে ধার দিয়েছিলেন এবং কি শর্তে দুই লাখ টাকা ধার দিয়েছিলেন তা জানতে তদন্ত করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংলিশ বাজার এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অ্যাসিডের বোতল উদ্ধার করেছে।

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস