‘শাসক-বিরোধী দুয়ে’ই প্রাধান্য মমতার ‘, চন্দননগরের তৃণমূল প্রার্থীর গলায় নতুন সুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই নেমেছেন প্রচারে। প্রসঙ্গত, চন্দননগরের জ্যোতির মোড়ে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। তাঁর দাবি, বিজেপির বহু বড় নেতা একসময় তৃণমূল কংগ্রেসেই রাজনীতি করতেন এবং তাদের রাজনৈতিক উত্থানের পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা রয়েছে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্দ্রনীল সেন বলেন, আজ বিজেপিতে যে সব বড় বড় নেতা রয়েছেন, তাদের অনেকেই আগে তৃণমূলের সংগঠনে কাজ করেছেন। তিনি নিশীথ প্রামাণিক, অর্জুন সিং ও শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে বলেন, এদের রাজনৈতিক পরিচিতি ও উত্থান হয়েছিল তৃণমূলের হাত ধরেই। সেই কারণে তাঁর দাবি, বর্তমানের বহু বিজেপি নেতাকে কার্যত তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।কটাক্ষের সুরে তিনি বলেন, “বিজেপির প্রার্থী তালিকা দেখলেই বোঝা যায়, যারা আগে তৃণমূল করেছেন তারাই এখন সেখানে গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থী। তাই বলা যায়, বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপ সব দলেই রয়েছে।”

এদিন কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন ইন্দ্রনীল সেন। তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে মানুষকে বিভিন্ন পরিষেবার জন্য লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের জন্য একের পর এক সামাজিক প্রকল্প চালু করেছে। যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, মানবিক ভাতা-সহ একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন বলেও তিনি দাবি করেন।চন্দননগরের বাসিন্দাদের উদ্দেশে ইন্দ্রনীল সেন বলেন, “এলাকার প্রায় ২ লক্ষ ২০ হাজার মানুষের জন্য আমি অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও সেইভাবেই কাজ করে যাব। ভোেট দেওয়ার আগে মানুষ যেন ভেবে দেখেন, কোন সরকারের আমলে তাঁরা বেশি সুবিধা পেয়েছেন।”

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর