চৈত্র পূর্ণিমায় এই কাজগুলো করবেন না! পুজোর গুরুত্বপূর্ণ নিয়মগুলি জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দুধর্মে চৈত্র পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন পুণ্যকর্ম করা, স্নান করা, দান করা, উপোস করা এবং ঈশ্বরের আরাধনা করার খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে ধর্মীয় কার্যকলাপ বহুগুণ লাভ দেয়। কিন্তু আরাধনার সময়ে বিশেষ লক্ষ রাখতে হবে। সামান্য ভুলের কারণে ফল লাভ থেকে দূরে সরে যেতে পারেন। আরাধনার সময়ে সতর্ক হতে হবে। 

চৈত্র পূর্ণিমা চৈত্র মাসের শেষ দিনের পাশাপাশি হনুমান জয়ন্তিও বটে। বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে এবং দান করলে পুণ্যফল লাভ হয়। তবে, পুজোর সময় মানুষ প্রায়শই অজান্তেই ভুল করে বসেন, যা উপোস করে আরাধনা করলেও ফল যায় না। এই বছর চৈত্র পূর্ণিমার উপোস বা পুজো পালনের পরিকল্পনা করে থাকেন, তাহলে জেনে নিন বিশেষ জিনিস। চলতি বছরে ১ এপ্রিল পালন হবে চৈত্র পূর্ণিমা। বুধবার সকাল ৭:০৬ মিনিট থেকে ২ এপ্রিল সকাল ৭:৪১ মিনিট পর্যন্ত পূর্নিমা থাকবে। ২ এপ্রিল চৈত্র পূর্ণিমা পালিত হবে।

চৈত্র পূর্ণিমায় এই ভুলগুলো করবেন-

পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনও পবিত্র নদীতে অথবা বাড়িতে গঙ্গার জলে স্নান করা প্রয়োজন। এদিনে স্নান না করে পুজো করলে অশুভ বলে মনে করা হয়।

পুজার সময় বাসি ফুল, নোংরা বাসনপত্র বা অশুদ্ধ সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে পুজোর সুফল কমে যায়।

চৈত্র পূর্ণিমায় দানের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য রয়েছে। দুস্থদের খাদ্য, বস্ত্র বা অর্থ দিতে পারেন। এদিন দুস্থকে দান করা খুব ভাল বলে মনে করা হয়। 

এদিন উপোস করলে খুব ভালো হবে। সাত্ত্বিক খাবার গ্রহণ খেতে হবে এবং সংযম বজায় রাখতে হবে। উপবাস ভঙ্গ করা বা নিয়মকানুন না মানলে পুজোর কোনও সুফল মিলবে না। এই দিনে মন শান্ত রাখুন। রাগ, মিথ্যা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা আবশ্যক।

পুজোর জন্য সকাল থেকে প্রস্তুত হতে হবে। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। যথাযথ রীতি অনুসারে ভগবান বিষ্ণু ও ভগবান হনুমানের পুজো করুন, তারপর প্রদীপ জ্বালিয়ে অন্ন নিবেদন করতে হবে। ‘ওম নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্রটি জপ করতে হবে। রাতের বেলা চন্দ্রের উদ্দেশে প্রার্থনা করুন। এদিন অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালাতে হবে। অসহায়দের খাওয়ানো খুব ভালো। বাড়িতে শান্তি ও ইতিবাচকতা বজায় রাখতে হবে। ধর্মগ্রন্থ পড়ুন।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার