‘ভূতে ধরেছে’, মাঝ আকাশে ইন্ডিগো বিমানের জরুরী দরজা খোলার চেষ্টা যাত্রীর, তারপর…

ইন্ডিগো ফ্লাইট অবতরণের সময়েই ভৌতিক কাণ্ড। 'ভূতে ধরেছে' বলতে বলতে এক যাত্রী খোলার চেষ্টা করলেন বিমানের জরুরি নির্গমন দরজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগো ফ্লাইট অবতরণের সময়েই ভৌতিক কাণ্ড। ‘ভূতে ধরেছে’ বলতে বলতে এক যাত্রী খোলার চেষ্টা করলেন বিমানের জরুরি নির্গমন দরজা। তার পর.. ঘটনাটি ঘটেছে, বেঙ্গালুরু থেকে বারাণসীগামী একটি ইন্ডিগো ফ্লাইটে। শনিবার রাত ৮.১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। যখন বেঙ্গালুরু থেকে ইন্ডিগো ফ্লাইট 6E-185 বেঙ্গালুরু থেকে উড্ডয়ন করেছিল। ওই বিমানে যাত্রীদের মধ্যে উত্তর প্রদেশের মৌ জেলার বাসিন্দা মহাম্মদ আদনান নামে এক ব্যক্তি ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের যাত্রা শুরুর ১৫ মিনিট পরেই বিমানের জরুরি দরজাটি খোলার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি।

তবে কেবিন ক্রুরা দেখা মাত্রই তাঁর চেষ্টা ব্যর্থ করে দেন। তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এরপর রাত প্রায় ১০টা ২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, আদনান স্বাভাবিক আচরণ করেন সবার সঙ্গে। কিন্তু বিমানটি যখন ৫০০ ফুট উঁচুতে ছিল, তখন আরও একবার তিনি বিমানের জরুরি নির্গমন দরজাটি খোলার চেষ্টা করেন। ক্রুদের কাছ থেকে সতর্কবার্তা পেয়ে পাইলট তখন বিমানের অবতরণ বাতিল করেন। শেষমেষ বিমানটি রাত ১০.৩৫ মিনিটে অবতরণ করে। কর্মকর্তারা বলেছেন, আদনানের কর্মকাণ্ডে যাত্রীরা হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ ওই যাত্রী বলেছিলেন, তাঁকে ফ্লাইটের মধ্যে ভূতে ধরেছে, তাই তিনি লাফ দিয়ে ফ্লাইটের দরজা খোলার চেষ্টা করছিলেন।

এরপর প্রোটোকল অনুযায়ী আদনানকে অবিলম্বে এয়ারলাইনের নিরাপত্তা কর্মী এবং সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)-এর হাতে তুলে দেওয়া হয়। পুলিশকে খবর দেওয়া হয় এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। বিমানবন্দরে নিরাপত্তাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় আদনান জানান, তিনি কেন এমন আচরণ করেছিলেন তা তিনি জানেন না। এরপরে তিনি দাবি করেন যে, তাঁকে ভুতে ধরেছিল। গোয়ায় ছুটি কাটিয়ে ফিরছিলেন এবং তিনি অজ্ঞাত কারণে বিমানের জরুরি নির্গমন দরজাটি টেনে ফেলেছিলেন। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমাদের তদন্ত চলছে এবং অভিযুক্তকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা বারাণসীর পথে রয়েছেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির