মমতার নির্দেশে তালসারিতে স্বাস্থ্যসচিব, রাহুলের জন্যে অধীর অপেক্ষায় বিজয়গড়

অভিনেতা সমুদ্রের গভীরে গেলেন কী করে? জানা যাচ্ছে, পাকের বালিতে পা আটকে অভিনেতা জলে ডুবে যান। অনেক পড়ে তাঁকে জল থেকে টেনে তোলা হয়। তখনও তাঁর প্রাণ ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় সন্ধ্যায় হঠাৎ-ই মেলে দুঃসংবাদ। যাতে গোটা টলিউডের মাথায় আকাশ ভেঙে পড়ে। দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই অঘটন ঘটে। আকস্মিকভাবে মৃত্যু হয় বয়স ৪৩-এর রাহুলের। সোমবার (৩০ মার্চ) কাঁথি মহকুমা হাসপাতালে অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই অভিনেতার ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন। শুটিং স্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, রাহুলের মৃত্যুর অনেক পরে মামলা দায়ের করা হয়েছিল তালসারি থানায়। সেই নিয়েই উঠেছে প্রশ্ন?

অভিনেতা সমুদ্রের গভীরে গেলেন কী করে? জানা যাচ্ছে, সহ অভিনেত্রী শ্বেতার সঙ্গে তিনি সমুদ্রে গিয়েছিলেন। তাঁদের জলে নামতে নিষেধ করা হয়েছিল। রাহুল সমুদ্রে নেমে কিছুটা এগিয়ে জেতেই ঢেউয়ের তোড়ে তিনি পড়ে যান এবং ডুবে যান। পাকের বালিতে পা আটকে যায় তাঁর। অনেক পড়ে তাঁকে জল থেকে টেনে তোলা হয়। তখনও তাঁর প্রাণ ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় যানজট ছিল, তখনই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এদিকে তালসারি ও দিঘা পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে, বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু সমান জলে নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল রাহুল-শ্বেতার। তখনই আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান তাঁরা। দ্রুত তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। তবে ময়নাতদন্তের পর অভিনেতার মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন। এই মুহূর্তে তমলুকে অভিনেতার ৬ বন্ধু এবং গাড়ির চালক পৌঁছে গিয়েছেন। মামা মামীও গিয়েছেন। অভিনেতার কলকাতার বাড়িতে রয়েছেন তাঁর মা এবং স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ছেলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছেন অভিনেতার মা। গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা। প্রিয় বাবিনকে শেষবার দেখার জন্যে অপেক্ষায় রয়েছেন অভিনেতার গোটা পাড়া বিজয়গড়।

আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, সোমবার ৮ টায় ময়নাতদন্ত শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৯ টা বেজে যাওয়ার পরেও নাকি তা শুরু হয়নি। দিঘা থেকে কলকাতার বিজয়গড়ে রাহুলের বাড়ি পর্যন্ত অভিনেতার মরদেহ নিয়ে আসার সমস্ত দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। এদিকে যেহেতু তালসারি পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমান্তে, তাই ওড়িশা পুলিশ জানিয়েছেন, অনুমতি ছাড়াই শুটিং চলছিল। রাহুলের অকালপ্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমত বন্দোপাধ্যায়। তিনি রবিবার সমাজমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, ‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল।’ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া