ফুসফুস ফুলে দ্বিগুণ, জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের, সামনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

যেখানে বলা হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হয়ে গিয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত। সামনে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। যেখানে বলা হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। যার ফলে তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। তাঁর খাদ্যনালি, শ্বাসনালি, পাকস্থলির ভিতরেও বালি ঢুকে গিয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অল্প সময় নয়, বরং দীর্ঘক্ষণ ধরে জলের তলায় ডুবে থাকলে এমন হয় বলে জানাচ্ছে রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। অভিনেতা জলের তলায় অন্তত ঘন্টাখানেক ডুবে ছিলেন বলে খবর। অভিনেতার শরীরে অ্যালকোহল ছিল কিনা জানতে ভিসেরা পরীক্ষা করতে দেওয়া হয়েছে সোমবার (৩০ মার্চ) সকালে তমলুকের তাম্রলিপ্ত হাসপাতালে অভিনেতার দেহ নিয়ে যাওয়া হয়। এবং শুরু হয় তাঁর ময়নাতদন্ত। অভিনেতার দেহ কলকাতায় ফিরিয়ে আসার জন্যে অভিনেতার ছয় বন্ধু এবং মামা-মামি তমলুকে গিয়েছিলেন। ইতিমধ্যেই ময়নাতদন্তের শেষে রাহুলকে তাঁর পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে শববাহী গাড়ি। রাহুলের গাড়ি চালক, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যান্যরা রাহুলের দেহ শেষবারের মতো নিয়ে ফিরছেন কলকাতায়। কিছুক্ষন আগেই অভিনেতার ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে বলে খবর।’

ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্র সৈকতে গিয়েছিলেন রাহুল-সহ ধারাবাহিকের পুরো ইউনিট। জানা যায়, গতকাল বিকেলে শুটিং শেষ হওয়ার পরে রাহুল এবং তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন।পুলিশ জানিয়েছেন, তাঁরা হাঁটু জলে নেমে নাচছিলেন। এরপর শ্বেতাকে রেখে রাহুল সমুদ্রের গভীরে এগিয়ে যান। কিন্তু তখনই মস্ত বড় ঢেউ আসে। তাতে দুজনেই পড়ে যান। বিষয়টি দেখা মাত্রই ধারাবাহিকের টেকনিশিয়ানরা গিয়ে শ্বেতাকে উদ্ধার করে বোটে চাপান। কিন্তু রাহুল ঢেউয়ের তোড়ে ভেসে যান। ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর তাঁকে জল থেকে উদ্ধার করা হয়। কিন্তু অনেকক্ষন জলে ডুবে ছিলেন। জানা যাচ্ছে, চোরাবালিতে পা আটকে তিনি ডুবে যান। তবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এই ঘটনায় শুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্দিষ্ট প্রোটোকল মেনে শুটিং করা হচ্ছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

এদিকে এই মুহূর্তে উদ্ধার হয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং-এর ক্যামেরা ফুটেজ। সোমবার দুপুরে পুলিশ জানিয়েছে, রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল, সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়, তবে শ্বেতাকে জল থেকে তোলার দৃশ্য পর্যন্ত ক্যামেরায় ফুটে উঠেছে। তার চারপাশে আর কোনও দৃশ্য নেই। ইতিমধ্যেই তালসারি দুর্ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব। রাহুলের মৃত্যুতে গতকালই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাহুলের দেহ কলকাতায় ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করেছেন। এদিকে অভিনেতার মৃত্যুর ঘটনা ঘিরে উঠছে নানা প্রশ্ন। রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে