চোখের জলে বিদায় পরিবার থেকে সহকর্মীদের, রাহুলের শেষকৃত্য কেওড়াতলা শ্মশানে

শুটিংয়ে গিয়ে আর সশরীরে বাড়ি ফেরা হল না। রবিবার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের কাছে তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' শুটিং চলছিল অভিনেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালো ফ্রেমের চশমাটা নামিয়ে আর বলবেন না ক্যামেরা, রোল। শোনা যাবে না তাঁর আওয়াজ, অ্যাকশন, কাট। কারণ তরতাজা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় স্টুডিও সেটে আর আসবেন না। জ্বলে উঠবে না ক্যামেরার ফ্ল্যাশ লাইট, কেউ বলবে না ‘দাদা একটু বাঁ দিক ঘুরে তাকাবেন’। যে আঙ্গিকে ছবিটা, সবথেকে বেশি জনপ্রিয় দর্শকদের কাছে। তালসারির বিচে কেন গেলেন অভিনেতা? সমুদ্রের জলের ঢেউয়ের শেষ স্পর্শ তাঁর পায়ে লেগেছিল, তিনি জানতেন না, সমুদ্র সৈকতের এই ভ্রমনই আপামর ভক্তকূলের স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। তাইতো, আজ দর্শকদের মধ্যে থেকে এই প্রশ্নই উঠছে! অকালেই শেষ হয়ে গেলেন রাহুল। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৩ বছর। শুটিংয়ে গিয়ে আর সশরীরে বাড়ি ফেরা হল না। রবিবার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের কাছে তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং চলছিল অভিনেতার। খবর, শুটিং শেষ হওয়ার পরেই সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রে গিয়েছিলেন রাহুল। হাঁটু সমান জল থেকে কিছুটা এগিয়ে যান অভিনেতা। তখনই ঢেউয়ের তোড়ে অভিনেতা ভেসে যান।

চোরাবালিতে পা আটকে যায় তাঁর। শ্বেতাও পড়ে গিয়েছিলেন, কিন্তু তাঁকে উদ্ধার করা হলেও অভিনেতা তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করা হয়। তিনি ঘন্টাখানেক সমুদ্রের জলে ডুবে ছিলেন বলে জানা গিয়েছে। এরপর তাঁকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে মাঝ পথেই অভিনেতার মৃত্যু হয়। আজ তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত করা হয়। শেষে তাঁর দেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিনেতার জলে ডুবেই মৃত্যু হয়েছে। নোনা জল খেয়ে তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। দুপুরে বিজয়গড়ের বাড়িতে অভিনেতার নিথর দেহ নিয়ে যাওয়া হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ির সামনে এলাকার মানুষজন ভক্ত, সহকর্মীদের ভিড় উপ্‌চে পড়ে। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন অভিনেতার সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, চৈতি ঘোষালরা। ইন্ডাস্ট্রির অনেকেই অভিনেতার বাড়িতে এসেছেন। পাশাপাশি বামমনস্ক রাহুলকে শেষ বিদায় জানাতে এসেছেন সিপিএমের একাধিক নেতা-কর্মীরা। রাহুলের নিথর দেহ বাড়ির ভিতর নিয়ে যাওয়া হয়েছে। যেখানে অভিনেতার দুর্ভাগা মা এবং স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, তাদের ছেলে এবং পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা রয়েছেন। রাহুলের ছোটবেলার বন্ধুরা রয়েছেন। পাশাপাশি এসেছেন স্বরূপ বিশ্বাস, দিতিপ্রিয়া রায়, রুপম সেলিম-সহ অনেক টলিউড ব্যাক্তিত্বরা। মাত্র ১১ বছর বয়সে বাবাকে হারানো রাহুলের ছেলে সহজের কাছে বড় ধাক্কা। ইতিমধ্যেই রাহুলের দেহ নিয়ে যাওয়া হয়েছে কেওড়াতলা মহা শ্মশানে, সেখানেই অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ছেলের কথা ভেবে আর আড়ম্বর চান না অভিনেত্রী।

অভিনেতাকে বাড়ি থেকে বের করার সময় বাম কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে ছিল। লাল সেলামে অভিনেতাকে বিদায় জানানো হল। স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং তাঁদের ছেলে রাহুলের শেষ যাত্রায় অংশ নিয়েছেন। পদযাত্রা করে বিজয়গড় থেকে কেওড়াতলা শ্মশানে গিয়েছে রাহুলের শববাহী গাড়ি, বামপন্থী সমর্থকদের কন্ঠে ছিল ‘জাগো জাগো সর্বহারা’ গান। পদযাত্রার নেতৃত্বে ছিলেন দীপ্সিতা ধর। অভিনেতাকে শেষ বিদায় জানাতে অনুরাগীদের ভিড় জমেছে শববাহী গাড়ির সামনে। কাঁদতে কাঁদতে রাহুলের বাড়িতে আসে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, গৌরব চক্রবর্তীরা। এদিকে তারকা সাংসদ দেব ভোট প্রচারের কারণে এখন কোচবিহার রয়েছেন। রাহুলের বাড়িতে পৌঁছোতে পারেননি তিনি। রাহুলের প্রথম ছবিতে ‘আইটেম’ গানে নেচেছিলেন দেব। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই ‘প্যান্টে তালি’ গান জনপ্রিয় হয়েছিল প্রবল। সহ-অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ দেব। কোচবিহার থেকেই অভিনেতা রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘রাহুলের অকালপ্রয়াণ যেন অবিশ্বাস্য। বড্ড তাড়াতাড়ি চলে গেল। ওর প্রথম সিনেমায় ‘আইটেম’ গানে নেচেছি। ছবির একটা গানের শুট হয়েছিল দক্ষিণ কলকাতায়। মনে আছে, তখন সাউথ সিটি মল সবে খুলেছে। ওকে নিয়ে রাজের সঙ্গে শপিং করতে গিয়েছি। নিউ মার্কেটেও গিয়েছি। ভাবতে পারছি না। এমন নয় যে, দারুণ বন্ধুত্ব ছিল। কিন্তু শিল্পী হিসাবে শ্রদ্ধা করতাম।’

উল্লেখ্য, রাহুলের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন ডানা মেলেছে। অভিনয় তো বটে, সাহিত্যচর্চা থেকে রাজনৈতিক বাকবিতণ্ডা সবেতেই নায়কের ব্যাপক দক্ষতা ছিল। তাঁর ব্যবহার, পড়াশুনা, জ্ঞান সবটাই ভক্তদের নজর কেড়েছিল। ইতিমধ্যেই তাঁর ডুবে যাওয়ার সেই দৃশ্য ভোলে বাবা পার করেগা ইউনিটের ক্যামেরায় ধরা পড়েছে। এবং অভিনেতার মৃত্যুর তদন্ত করছেন তালসারি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিনেতা ডুবে যেতে দেখেই চিৎকার শুরু হয়। তাঁকে জলে নামতে না করা হয়েছিল তাও তিনি যান। তাঁর পরনে লাইফ জ্যাকেট ছিলনা। যদিও অনেকে বলেছেন অভিনেতা সাঁতার জানতেন না, কিন্তু অভিনেতার গাড়ির চালক বলছেন তিনি সাঁতার জানতেন। অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। সঠিক প্রোটোকল মেনে শুটিং হয়েছিল কিনা তা নিয়েও একাধিক জলঘোলা চলছে।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে