কাচ ভাঙা কতটা অশুভ সংকেত? বাস্তুর ব্যাখ্যা জানলে চোখ উঠবে কপালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে হঠাৎ কাচ বা আয়না ভেঙে গেলে অনেকেই অশুভ ঘটনার আশঙ্কা করেন। ধরুন, বুকশেলফ থেকে বই বের করতে গিয়ে আচমকাই শেলফের কাচের পাল্লা ঝনঝন শব্দে ভেঙে পড়ল। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে-এটি কি কোনও অমঙ্গলের ইঙ্গিত? আমাদের সমাজে কাচ বা আয়না ভাঙা নিয়ে নানা কুসংস্কার প্রচলিত রয়েছে। যেমন দুধ উথলে পড়া বা কালো বিড়াল রাস্তা কাটাকে অনেকেই অশুভ মনে করেন, তেমনই কাচ ভাঙাকেও অনেক সময় অমঙ্গলের প্রতীক হিসেবে ধরা হয়।

তবে বাস্তুশাস্ত্র এই বিষয়ে একেবারেই ভিন্ন কথা বলে। বাস্তুমতে, বাড়িতে হঠাৎ কাচ ভেঙে যাওয়া সবসময় খারাপ লক্ষণ নয়। বরং অনেক সময় এটি বড় কোনও বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত হিসেবেও ধরা হয়। বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞদের মতে, কাচ বা আয়না বাড়ির চারপাশের নেতিবাচক শক্তি নিজের মধ্যে শোষণ করে নিতে পারে। ফলে কোনও কারণে যদি হঠাৎ কাচ ভেঙে যায়, তাহলে ধরে নেওয়া হয় যে বাড়ির ওপর আসা কোনও অশুভ প্রভাব সেই কাচ নিজের ওপর নিয়ে নিয়েছে। অর্থাৎ, কাচ ভাঙা মানে অমঙ্গল দূর হওয়ার ইঙ্গিতও হতে পারে।

অনেক সময় জানালার কাচ বা আলমারির আয়নায় হঠাৎ ফাটল দেখা দিলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু বাস্তু মতে, এটি আসন্ন সুসংবাদের ইঙ্গিতও হতে পারে। এমনকি বাড়িতে অর্থ আগমনের সম্ভাবনা বা দীর্ঘদিনের পারিবারিক বিবাদ মিটে যাওয়ার লক্ষণ হিসেবেও ধরা হয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি-ভাঙা কাচ বা আয়না বাড়িতে জমিয়ে রাখা উচিত নয়। কাচ ভেঙে গেলে দ্রুত তা পরিষ্কার করে ফেলতে হবে এবং টুকরোগুলো বাড়ির বাইরে ফেলে দেওয়াই ভালো। কারণ ভাঙা কাচ ঘরে রেখে দিলে বাস্তু দোষ তৈরি হতে পারে। তাই কাচ ভাঙলে অযথা ভয় না পেয়ে সতর্কভাবে পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর