নির্বাচন কমিশনে হলফনামা জমা দিলেন TVK-সুপ্রিমো থালাপতি বিজয়, কত সম্পত্তি জানেন?

বিজয় তাঁর হলফনামায় মোট ৫২০ কোটি টাকার সম্পদের তালিকা দিয়েছেন। যার মধ্যে ৪০৫ কোটি টাকার অস্থাবর সম্পদ এবং ১১৫ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের আরও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আগামী মাসেই। ইতিমধ্যেই রাজ্যগুলি ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে জোরকদমে। এবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের দিকে নজর থাকবে গোটা দেশের। কেননা দল গড়েই প্রথম নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয় এবং তাঁর দল তামিলাগা ভেট্ট্রি কাজাগামের। গত ২০২৪ সালে অভিনেতা তাঁর এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তখনই জানিয়ে দিয়েছিলেন, ২০২৬ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল। সেইমতো তিনি ২০২৬ সালে অভিনয় থেকে বিরতি ঘোষণা করেছেন। যদিও তাঁর আগামী ছবি ‘জয়নয়গন’ এখনও মুক্তির অপেক্ষায়। সেন্সরের বেশকিছু সমস্যায় পড়েছে।

তামিলনাড়ুর ২৩৪টি আসনে ২৩ এপ্রিল এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা ৪ মে। যদিও ভোট ঘোষণার আগে থেকেই বিজয় জনসভা করছেন। গতকাল রবিবার (২৯ মার্চ) টিভিকে তামিলনাড়ু নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। যেখানে বিজয়কে ২টি আসনের প্রার্থী করা হয়েছে। বিজয় তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে পেরাম্বুর এবং ত্রিচি পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর প্রার্থী ঘোষণার একদিন পরেই নির্বাচন কমিশনে হলফনামা জমা দিলেন অভিনেতা। যেখানে জ্বলজ্বল করে উঠল তাঁর বিপুল সম্পত্তির তালিকা। তিনি প্রায় ৬২০ কোটি টাকার মালিক। সোমবার (৩০ মার্চ) চেন্নাইয়ের পেরাম্বুর কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ। সেখানে তিনি সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে আগামী ২৩ এপ্রিল তাঁর দলের হুইসেল প্রতীককে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। বিজয় তাঁর হলফনামায় মোট ৫২০ কোটি টাকার সম্পদের তালিকা জমা দিয়েছেন। যার মধ্যে ৫০৫ কোটি টাকার অস্থাবর সম্পদ এবং ১১৫ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে।

মনোনয়ন পত্র দাখিলের পর তিনি একটি হুডখোলা গাড়ি থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। এবং শাসক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের তীব্র সমালোচনা করে বলেন, তামিলনাড়ুর বর্তমান অবস্থার জন্য তাঁরাই দায়ী। মুখ্যমন্ত্রী এম কে স্ত্যালিনের সরকার জনগণকে হতাশ করেছে। জনগণের সেবার জন্যেই তিনি আরামদায়ক জীবন ছেড়ে রাজনীতিতে এসেছেন। ভোটে জেতার পরেও তিনি সৎ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। এর আগে বিজয় পূর্ব মাদুরাই থেকে তামিলনাড়ু নির্বাচনে লড়ার কথা ভেবেছিলেন এবং মুখ্যমন্ত্রী স্ত্যালিনের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ভেবে ছিলেন। কিন্তু এখন তিনি পেরাম্বুর এবং ত্রিচি পূর্ব থেকে লড়বেন। এদিকে বর্তমানে বিজয়ের ব্যক্তিগত জীবনও শিরোনামে রয়েছে। তাঁর ২৭ বছরের সংসার ভাঙতে চলেছে। অভিনেতার স্ত্রী তাঁর বিরুদ্ধে বিশ্বাস ঘাতকতার অভিযোগ এনে ডিভোর্সের আবেদন করেছেন। অন্যদিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের সম্পর্কের গুজব চলছে। মনে করা হচ্ছে, ভোটের পরেই তাঁরা বিয়ে করবেন। তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তারকা যুগল।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের