বন্ধু-বান্ধবকে চুটিয়ে বোকা বানাতে চায়ছেন? রইল কিছু মজাদার আইডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যালেন্ডারের পাতায় ১ এপ্রিল এলেই অনেকেই একটু সতর্ক থাকেন-এই বুঝি কেউ বোকা বানিয়ে দিল! বন্ধুদের আড্ডা, অফিসের পরিবেশ বা সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই এদিন হাসি-ঠাট্টা আর প্র্যাঙ্কের রেশ দেখা যায়। তবে শুধুই মজার জন্য নয়, এই দিনের পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাসও। নিচে সংক্ষেপে তুলে ধরা হল এপ্রিল ফুল দিবসের ইতিহাস ও কিছু মজার প্র্যাঙ্ক আইডিয়া।

এপ্রিল ফুল দিবসের ইতিহাস

•ঐতিহাসিকদের মতে, ১৫৮২ সালে ফ্রান্সে এর সূচনা।

•সেই সময় পোপ গ্রেগরি ত্রয়োদশ জুলিয়ান ক্যালেন্ডারের বদলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন।

•আগে নতুন বছর শুরু হত ১ এপ্রিল, পরে তা বদলে ১ জানুয়ারি করা হয়।

অনেক মানুষ এই পরিবর্তনের খবর না পেয়ে বা মানতে না চেয়ে ১ এপ্রিলেই নববর্ষ পালন করতে থাকেন। তাদের নিয়ে মজা করতে পিঠে কাগজের মাছ লাগানো হত, যাকে বলা হত ‘Poisson d’Avril’ (এপ্রিল ফিশ)। সেখান থেকেই ধীরে ধীরে ‘এপ্রিল ফুলস ডে’ জনপ্রিয় হয়ে ওঠে।

অন্যান্য প্রচলিত গল্প

•প্রাচীন রোমে ‘Hilaria’ উৎসবকে মানুষ ছদ্মবেশে একে অপরকে নিয়ে তামাশা করত।

•বসন্তের অনিশ্চিত আবহাওয়ার সঙ্গেও এই দিনের তুলনা করা হয়-প্রকৃতি যেন নিজেই মানুষকে বোকা বানায়।

•বিভিন্ন দেশে উদযাপন: ব্রিটেনে ১৮শ শতকে এই প্রথা জনপ্রিয় হয়।

•স্কটল্যান্ডে এই উৎসব দু’দিন ধরে পালিত হয়, দ্বিতীয় দিনটি ‘টেইলি ডে’ নামে পরিচিত।

অফিসে মজার প্র্যাঙ্ক আইডিয়া

•সহকর্মীর মাউসের সেন্সরে টেপ লাগিয়ে দেওয়া।

•ডেস্কটপের স্ক্রিনশট ওয়ালপেপার বানিয়ে দেওয়া।

•ভুয়ো মিটিং ইনভাইট পাঠানো বা বস ডাকছে বলে মজা করা।

বাচ্চাদের জন্য নিরাপদ প্র্যাঙ্ক

•জুসে ফুড কালার মিশিয়ে রঙ বদলে দেওয়া।

•চকোলেটের মোড়কে মজার নোট রাখা।

•একটি নকল সারপ্রাইজ বক্স বানানো।

অবশই মনে রাখবেন, মজা যেন কারও অসুবিধা বা বিপদের কারণ না হয়-সেই বিষয়টি মাথায় রাখা জরুরি।

 

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?