বনগাঁয় ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১০ আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: সামনেই ভোট, তার আগেই বিলম্বিত বোধোদয়, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বনগাঁ মহকুমা আদালতের ১০ জন আইনজীবী। যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ শাসক দল। রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন দলে ভাঙন দেখা দিচ্ছে। তৃণমূল ছেড়ে বিজেপি আবার উল্টো চিত্রও দেখা যাচ্ছে রাজ্যজুড়ে। তবে সেটা কর্মী বা নেতৃত্বস্তরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু উত্তর ২৪ পরগনার বনগাঁতে দেখা গেল ভিন্ন চিত্র। তৃণমূলপন্থী আইনজীবীরা যোগ দিলেন বিজেপিতে।

১০ জন বর্ষীয়ান আইনজীবী তৃণমূল ছেড়ে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ ও গেরুয়া শিবিরের প্রার্থী অশোক কীর্তনিয়ার হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন। এ বিষয়ে এক আইনজীবী সমীর ঘোষ বলেন, ‘২০১২ থেকে ২০১৭ পাঁচ বছর সরকারি পিপি ছিলাম কিন্তু তৃণমূল দলের দুর্নীতি দেখে আমি সেই পদ থেকে সরে আসি। এই দলের কোন শৃঙ্খলাবদ্ধতা নেই। সমাজবিরোধীদের দল, দুর্নীতির কারণে দল ছাড়তে বাধ্য হয়েছি।’ এ বিষয়ে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বলেন, ‘এখানে যিনি তৃণমূল প্রার্থী হয়েছেন তাঁকে নিয়ে সমস্যা রয়েছে। ভয় পাচ্ছেন অনেকে। সেই কারেণই আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়ীক মহল, ভ্যান-টোটো চালকরা পর্যন্ত ভীত। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ৫০ হাজার ভোটে হারবে।’

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, ‘তৃণমূল ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে। যাঁরা সাহস করছে, তাঁরাই বিজেপিতে যোগদান করছে।’ অন্যদিকে এই আইনজীবীদের যোগদানের প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি ১০ জন আইনজীবী নন, একজন আইনজীবী যোগদান করেছেন। উনি দলবদলু, বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দলে যোগ দেয়। বিজেপিতে যোগদান করে নিজেকে বিশাল বড় ব্যক্তি বলে জাহির করছে। আদপে তিনি একজন গুরুত্বহীন ব্যক্তি, তার ব্যাপারে কিছু না বলাই ভালো।’

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন