খাবারের টান ছাপিয়ে আত্মার বন্ধন! অন্নদাত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল বানর

কর্ণাটকের রায়ারা দোড্ডির ঘটনা। গত সোমবার (৩০ মার্চ) বার্ধক্যজনিত অসুস্থতায় প্রয়াত হয়েছেন ৮৫ বছর বয়সী পার্বতম্মা বলে একজন বৃদ্ধা। যিনি একটি বানরদের খাওয়াতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দিন মানুষ স্বার্থপর হয়ে উঠছে, বন্ধু-বান্ধব কমছে, উপকারের থেকে বেশি অপকারের ধান্দা খুঁজছে মানুষ। তাই পশুপাখিদের উপর এখন বেশিরভাগ মানুষের মায়া জন্মাচ্ছে। সেই আভাস মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া দেয়। চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় একটি পেঙ্গুইন এবং একটি ছোট বানরের ভিডিও গোটা সোশ্যাল মিডিয়াকে কাঁদিয়ে দিয়েছিল। যেখানে পেঙ্গুইন দলের সঙ্গে না গিয়ে উল্টোপথে হাঁটা দেয়, অন্যদিকে বানর বুঝিয়ে দিয়েছিল, কেউ সঙ্গ না দিলে একটি পুতুলকে নিয়েই সে জীবন কাটিয়ে দিতে পারে। এই দুইটি ভিডিও অজ্ঞাতসারে অনেককিছু বুঝিয়ে দিয়েছিল। বুঝিয়ে দিয়েছিল, কেউ সঙ্গ না দিলে ‘একলা চলো রে।’ এবার বানরের আরও একটি ভিডিও ভাইরাল হল। যা আবারও গোটা সোশ্যাল মিডিয়ার চোখে জল এনে দিল। ভিডিওতে মানুষ ও বানরের মধ্যে অসাধারণ বন্ধনের চিত্র ফুটে উঠেছে।

ঘটনাটি, কর্ণাটকের রায়ারা দোড্ডির ঘটনা। গত সোমবার (৩০ মার্চ) বার্ধক্যজনিত অসুস্থতায় প্রয়াত হয়েছেন ৮৫ বছর বয়সী পার্বতম্মা বলে একজন বৃদ্ধা। যিনি একটি বানরদের খাওয়াতেন। সেই বানরটিকে বৃদ্ধার মৃতদেহকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। প্রাণীটির চোখে-মুখে মাল্কিন হারানোর দুঃখ স্পষ্ট ছিল। যেমনটা মানুষের হয়। এমনকি তাকে মহিলাটির পাশ থেকে সরিয়ে নেওয়া হলেও সে বারবার অস্বীকার করছিল। বৃদ্ধার মৃতদেহ জড়িয়ে কাঁদতে দেখা যায়। বানরের এই আবেগঘন দৃশ্য গোটা সমাজমাধ্যমের হৃদয় ছুঁয়েছে। একটি নির্বাক পশু হয়ে সে কী করে বুঝল যে, তার মাল্কিন আর পৃথিবীতে নেই, তাঁকে আর দেখতে পারবে না বানরটি। সাধারণত এমন দৃশ্যে কেঁদে ওঠে পরিবারের লোকজন। কিন্তু বানরের কেঁদে ওঠার সেই দৃশ্য অবাক করল সবাইকে। জানা যায়, বহু বছর ধরে পার্বতাম্মা তাঁর বাড়িতে আসা বানরদের খাওয়াতেন। যদিও অনেকে এটিকে বানরদের উপদ্রব বলে মনে করত, কিন্তু পার্বত্মা তাদের সঙ্গী হিসেবে দেখতেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে প্রয়াত বৃদ্ধার বন্ধন আরও দৃঢ় হয়, যা তাঁর শেষকৃত্যে ফুটে ওঠে।

যখন অন্তিম শ্রদ্ধার জন্য পার্বত্ম্মার মরদেহ তাঁর বাসভবনে রাখা হয়েছিল, তখন একটি বানর লোকজনের ভিড় থেকে বেরিয়ে পার্বতাম্মার কাছে ছুটে যায় এবং তাঁর দেহ জড়িয়ে কাঁদতে থাকে। যাতে স্পষ্ট যে, সে বুঝতে পারছিল যে, ওই মহিলা তার যত্ন নিতেন, তাঁর সঙ্গে এটাই হয়তো তার শেষ মুহূর্ত।ভিডিওটির সমাজমাধ্যমে ভাইরাল হতেই একজন ব্যবহারকারী বলেছেন, “বানরটি যেভাবে তাঁকে জড়িয়ে ধরেছিল, তা দেখায় যে ভালবাসা কতটা গভীরভ।” আরেকজন যোগ করেছেন, “এরা প্রকৃত মানুষ, কিন্তু আমরা এদের পশু বলি।” তৃতীয় একজন মন্তব্য করেছেন, “দয়া হল এমন একটি বীজ যা প্রস্ফুটিত হয়ে এমন এক বন্ধন তৈরি করে যা মৃত্যুও ভাঙতে পারে না।’ তবে এই প্রথমবার নয় যখন মানুষ ও পশুর মধ্যকার বন্ধন মৃত্যুকেও অতিক্রম করেছে। ২০২৩ সালে, ‘কেরালার হাচিকো’ নামে পরিচিত একটি অনুগত কুকুর তার মালিকের মৃত্যুর পর কান্নুরের একটি মর্গের বাইরে অপেক্ষা করেছিল। কুকুরটি জেলা হাসপাতালের বাইরে টানা চার মাস ধরে তার মালিকের জন্য অপেক্ষা করে গিয়েছিল।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি