বাঁকুড়ার তালডাংরায় জনসভা অভিষেকের, পর্যালোচনা বৈঠক কাঁথিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রচারে তত ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। প্রার্থীরা নিজের নিজের এলাকায় প্রচার সারছেন। প্রচারে বাড়তি অক্সিজেন জোগাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে খুব বেশি সময় না থাকায় উত্তর থেকে দক্ষিণে প্রচার করছেন তাঁরা। বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরায় সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

জানা গিয়েছে, তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তিনি। তালডাংরার বিবড়দা কলেজ মাঠে প্রচার করবেন তিনি। পাশাপাশি কাঁথিতে বিধানসভা নির্বাচনী পর্যালোচনা বৈঠক রয়েছে তাঁর। কাঁথি বিধানসভা কেন্দ্রে ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে জোরদার প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিনে একাধিক কর্মসূচি সারছেন তিনি। নির্বাচনের বাকি আর মাত্র ৩ সপ্তাহ। তাই প্রচারে আরও ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। কোথাও উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে কোথাও আবার জয়ের জন্য টার্গেট বেঁধে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোট প্রচারে বৃহস্পতিবার জোড়া কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

ইস্তেহারে তৃণমূল ১০টা প্রতিজ্ঞার কথা জানিয়েছে। প্রতি জনসভাতে মূল ৫টি প্রতিজ্ঞার কথা বলেছেন অভিষেক। প্রতিজ্ঞার মধ্যে রয়েছে, তৃণমূলের প্রথম প্রতিজ্ঞা আজীবন লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা সবার বাড়িতে প্রতিশ্রুত জল। তৃতীয় প্রতিজ্ঞা দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প। চতুর্থ প্রতিজ্ঞা বার্ধক্য ভাতা। পঞ্চম প্রতিজ্ঞা সবার মাথার ওপরে পাকা ছাদ। আবাস যোজনার টাকা যতই কেন্দ্র আটকে রাখুক, এই সরকার তা দেবে বলে জানিয়েছেন তিনি।  

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি