মালদহের জুডিসিয়াল অফিসারদের ঘেরাও কাণ্ডে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগে গতকাল, বুধবার দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচক। রাস্তা অবরোধ ক্ষোভ-বিক্ষোভ। এমনকি এসআইআরের কাজে যাওয়া সাতজন জুডিসিয়াল অফিসারকে কালিয়াচক ২ বিডিও অফিসে ঘিরে রাখা হয়। দুপুর গড়িয়ে রাত হয়ে যায়, বিক্ষোভ বাড়তে থাকে। ওই জুডিসিয়াল অফিসারদের মধ্যে ছিলেন মহিলা-সহ তিন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। ১২ নং জাতীয় সড়ক অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। ঘণ্টার পর ঘণ্টা থমকে যায় যান চলাচল। উত্তপ্ত হয় পরিস্থিতি। মোথাবাড়ি, সুজাপুরেও বিক্ষোভ দেখানো হয়।

আরও পড়ুন: ভোটের আগে কড়া নজরদারি, নাকা তল্লাশিতে উদ্ধার লক্ষাধিক টাকা

যত রাত বাড়তে থাকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিডিও অফিসের ভিতরেই আটকে থাকেন জুডিসিয়াল অফিসাররা। দীর্ঘক্ষণ বাদে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বিক্ষোভ হটাতে ব্যাপক লাঠিচার্জ করা হয়। অভিযোগ, সেই লাঠিচার্জের জেরে জখম হন কয়েকজন। পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান মালদহের অতিরিক্ত জেলাশাসক। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। তিনি আশ্বাস দেন চারদিনের মধ্যে বৈধ ভোটারদের নাম উঠবে। তারপরেই অবরোধ ওঠে। উদ্ধার করা হয় সাত জুডিসিয়াল অফিসারকে।

যদিও গোটা ঘটনা নিয়ে বেজায় ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কালিয়াচকের ঘটনায় রাজ্যের ডিজির কাছ থেকে রির্পোট তলব করেছে কমিশন।
সূত্রের খবর, গোটা বিষয়টি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে। অপরদিকে বিক্ষোভকারীদের দাবি, ভোটার তালিকায় তাদের নাম থাকলেও বাদ পড়েছে। গোটা বিষয়টি পৌঁছেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)পর্যন্ত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যাঁরা নজরদারি চালাচ্ছেন, তাঁদের সতর্ক থাকতে হবে। সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, গোটা প্রক্রিয়াকে বিলম্ব করার চেষ্টা। পুরোটাই পরিকল্পনামাফিক। জুডিসিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। কালিয়াচকের ঘটনার তদন্ত করবে সিবিআই বা এনআইএ এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। শুধু এতেই থেমে থাকেনি শীর্ষ আদালত। কালিয়াচকের ঘটনায় মুখ্যসচিব, ডিজি ও জেলাশাসককে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। যদিও মালদহের নারায়ণপুরে আজ, বৃহস্পতিবার সকালে ফের বিক্ষোভ দেখানো হচ্ছে। অবরোধ করা হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। তীব্র যানজট।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে