ভোটের আগে কড়া নজরদারি, নাকা তল্লাশিতে উদ্ধার লক্ষাধিক টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবরা : বিধানসভা নির্বাচন আসন্ন। নির্বাচনের বাকি আর মাত্র ৩ সপ্তাহ। সেই কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো উত্তর ২৪ পরগনার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলেছে নাকা তল্লাশি। সেই তল্লাশি চলার মধ্যেই হাবরা থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৬ লক্ষ ৩২ হাজার ৫০০।

জানা গিয়েছে, সামনেই নির্বাচন। ভিন রাজ্য থেকে যাতে অবৈধ টাকা বা অস্ত্র বাংলায় ঢুকতে না পারে, তারজন্য সতর্ক রয়েছে প্রশাসন। সেই জন্য এলাকায় এলাকায় চলছে নাকা চেকিং। বুধবার রাতে হাবরা থেকে বনগাঁগামী একটি চারচাকা গাড়ি দেখে সন্দেহ হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এরপরেই গাড়িতে তল্লাশি চালানো হলে একটি সুটকেস উদ্ধার হয়। সুটকেসটি খুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ নগদ টাকা। সেখানে প্রায় ৬ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা ছিল বলে জানা গিয়েছে। নির্বাচনের আগে এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। তাদের হাতেই ধরা পড়ল এই বিপুল পরিমাণ অর্থ। গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছে এই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি। ফলে সন্দেহের ভিত্তিতে ওই টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তদের আটক করা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার মধ্যে প্রায় ৫ লক্ষ টাকা ছিল ৫০০ টাকার নোটে। বাকি টাকা ২০০ টাকার নোটে ছিল এবং একটি মাত্র ১০০ টাকার নোট পাওয়া যায়। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, গাড়িতে থাকা দুই ব্যক্তির নাম সুশোভন মল্লিক ও জয়ন্ত অধিকারী। তাদের বাড়ি গোপালনগর থানার অন্তর্গত ব্যারাকপুর এলাকায়। এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘যতক্ষণ হাঁটতে পারব, হাঁটব…’, SIR ইস্যুতে ইন্ডিয়া জোটের প্রতিবাদী মিছিলে গিয়ে বললেন জয়া বচ্চন

ঘরোয়া উপকরণে রেস্তরাঁর স্বাদ! বানিয়ে নিন তন্দুরি ক্রিমি চিকেন

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির