‘বাসন তুমি কার?’ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে অভিনব প্রচার সব দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বদল হচ্ছে সবকিছুর। মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে পরিবর্তন এসেছে। একসময় বাড়িতে বাড়িতে কৌটো নাচিয়ে পয়সা তুলতে দেখা যেত বামকর্মীদের। কখনও কখনও কুপন কেটেও টাকা তুলতে দেখা গিয়েছে। এখন যুগের সঙ্গে বদল এনে জনসংযোগে নতুন পদ্ধতি এসেছে। জনসংযোগ হিসেবে অনুষ্ঠান বাড়ির বাসনকে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দল। এমনই অবাক করা চিত্র দেখা গেল নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধুবুলিয়া এলাকায়।

কর্মী কাদের? তা বোঝার জন্য অনুষ্ঠান বাড়ির বাসনকে হাতিয়ার করছে বিভিন্ন রাজনৈতিক দল। বাসনের গায়ে লাল কালিতে লেখা বাম শরিকদলের নাম আরএসপি। অন্যদিকে, পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। তাঁরাও এলাকায় জনসংযোগ বৃদ্ধি করতে বাসন সিস্টেম শুরু করেছে। তাঁদের বাসনেও লেখা সবুজ কালিতে তৃণমূল। পিছিয়ে নেই পদ্মশিবির। সরাসরি প্রকাশ্যে না দেখালেও তাদেরও ভাষণ দেওয়ার সিস্টেম চালু রয়েছে বলে জানা গিয়েছে। আর এই সিস্টেম প্রথম চালু করেছিল আরএসপি। বাড়িতে যেকোনো উৎসব অনুষ্ঠানে দলের কাছ থেকে বাসন নিলেই বোঝা যেত তারা কোন দলের সমর্থক।

নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধুবুলিয়ার চুপিপোঁতা গ্রামে এই বাসন সিস্টেম চালু রয়েছে শুধুমাত্র কর্মী সমর্থক চেনার জন্য। এতে নাকি বুথওয়ারি গণনা বা স্ক্রুটিনিতেও সুবিধা হয়। কোন দলের কত সমর্থক রয়েছে বোঝা যায়।  দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে এই বাসনকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দলের জনসংযোগ লক্ষ্য করা যায়। 

আরএসপির কাছ থেকে অনুষ্ঠান বাড়ির রান্নার বাসন নিলে তারা বুঝতে পারে ওই পরিবার তাঁদের সমর্থক এবং তৃণমূলের কাছ থেকে যারা বাসন নেয় তাদেরও বুঝতে অসুবিধা হয় না সেই পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক।  এই ভাবেই এলাকায় সমর্থক চেনার উপায় রয়েছে। আরএসপি এই প্রথা প্রথম চালু করলেও ২০১১ তে তৃণমূল ক্ষমতায় আসার পর তারাও বামেদের পথেই হাঁটতে শুরু করেছে। তাই গামলা, পিতলের কড়াই থেকে শুরু করে বালতি সবকিছুতেই লেখা থাকে দলের নাম কোথাও আরএসপি কোথাও তৃণমূল কোথাও আবার বিজেপি।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার