ভোটের ট্রেনিংয়ে গিয়ে নিখোঁজ শিক্ষিকা! ৪দিন পরেও হদিশ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, টিটাগড় : ভোটের ট্রেনিং নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন।  উত্তর ২৪ পরগনার টিটাগরে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন সুজাতা ঘোষ মজুমদার নামে এক শিক্ষিকা। ৪দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি। উৎকণ্ঠায় পরিবার।

জানা গিয়েছে, নিখোঁজ শিক্ষিকা বিধাননগরের চকের ভেরি এফ.পি. স্কুলে পড়ান। প্রায় ৩০ বছর ধরে শিক্ষকতা করছেন তিনি। গত ২৯ মার্চ নির্বাচন প্রশিক্ষণের জন্য টিটাগরের উমা শশী উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। প্রশিক্ষণ থেকে ফিরে আসেননি তিনি। ৪দিন কেটে গেলেও তাঁর কোনও খোঁজ না মেলায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। জেলার বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছেন শিক্ষিকার স্বামী। 

শিক্ষিকার স্বামী বলাই ঘোষ পেশায় মাছ ব্যবসায়ী। স্ত্রীয়ের খোঁজ না পেয়ে টিটাগর থানায় নিখোঁজের ডায়েরি দায়ের করেছেন। তারপর থেকেই বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছেন তিনি। কিন্তু ৪দিন পেরিয়ে গেলেও এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবার সূত্রে খবর, সুজাতা অনেক কিছু মনেও রাখতে পারতেন না। নিজের ফোন নম্বরও ভুলে যেতেন। তাইজন্য চিকিৎসা চলছিল তাঁর। এই পরিস্থিতিতে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। 
জানা গিয়েছে, প্রথমবারের জন্য দায়িত্ব পেয়েছিলেন সুজাতা ঘোষ মজুমদার। তাঁর শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছিল।  কিন্তু তারপরেও তাঁকে প্রথম প্রশিক্ষণে হাজির থাকার কথা বলা হয়েছিল। সেই কারণে প্রশিক্ষণে গিয়েছিলেন তিনি। বাড়িতে চিন্তায় স্বামী ও ২১ বছরের মেয়ে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। নির্বাচনের আবহে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তিনি কোথায় কোথায় যেতে পারেন তারও খোঁজ চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। 

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালক, বদলে গেল তরুণীর জীবন

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌