হলদিয়ায় হেভিওয়েট মনোনয়ন, শুভেন্দুকে বহিরাগত তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

Share:

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: পূর্ব মেদিনীপুরের হলদিয়া (Haldia) মহকুমায় নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র আকার নিচ্ছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের (TMC) তিন প্রার্থী মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী পবিত্র কর, হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে তাপসী মন্ডল এবং মহিষাদল কেন্দ্র থেকে তিলক কুমার চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।এর আগে গত ৩০ মার্চ একই তিনটি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেন। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, হলদিয়ায় প্রদীপ কুমার বিজলী এবং মহিষাদলে সুভাষ চন্দ্র পাঁজা প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: ‘ভোট ভাগাভাগি করলে, আপনার ঠিকানা থাকবে না’, চরম বার্তা দিলেন মমতা

বিধানসভা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ সবচেয়ে বেশি। তৃণমূল প্রার্থী পবিত্র কর বিরোধী প্রার্থী শুভেন্দু অধিকারীকে ‘হেভিওয়েট’ হিসেবে উল্লেখের প্রসঙ্গে বলেন, “জনগণ যার পাশে থাকে, সেই-ই প্রকৃত হেভিওয়েট।” তাঁর বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট—ভোটে শতভাগ জয় নিশ্চিত বলেই দাবি করেছেন তিনি।এছাড়াও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ‘বহিরাগত’ বলে আক্রমণ শানিয়ে পবিত্র কর জানান, স্থানীয় মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কই এই নির্বাচনে জয়ের মূল ভিত্তি হবে। তিনি বলেন, এলাকার ব্লক স্তরের সংগঠনের সঙ্গে তাঁর গভীর সংযোগ রয়েছে, যার ফলে ভোটারদের সমর্থন তাঁর দিকেই থাকবে।

সব মিলিয়ে হলদিয়া মহকুমার তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই মনোনয়ন পর্বের মধ্য দিয়ে নির্বাচনী লড়াই আরও জমে উঠেছে। আগামী দিনে প্রচারপর্বে এই লড়াই কতটা তীব্র হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ফলে এই তিনটি কেন্দ্রেই সরাসরি তৃণমূল-বিজেপি লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!