‘বিবেচনাধীন’ ভোটারদের নবম অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের, ৮ লক্ষের নিষ্পত্তি বাকি

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত নবম তালিকা (অষ্টম অতিরিক্ত তালিকা) প্রকাশ করল নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। নবম তালিকায় প্রায় তিন লক্ষ বিবেচনাধীন ভোটারের নামের নতুন করে নিষ্পত্তি হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এ নিয়ে রাজ্যে বিবেচনাধীন থাকা ৬০ লক্ষের মধ্যে ৫২ লক্ষের বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে। রাজ্যে আর আট লক্ষের মতো ভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগে সেগুলি নিষ্পত্তি হয়ে যাবে। যদিও ‘বিবেচনাধীন’ ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল, তা এখনও স্পষ্ট নয়।

গত বছরের নভেম্বরে রাজ্যে শুরু হয়েছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর)। এর পর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই ভোটার তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীন হিসাবে রাখা হয়েছিল। শীর্ষ আদালতের হস্তক্ষেপে ওই বিবেচনাধীন ভোটারদের নথিপত্র খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় বিচারকদের। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা এবং ঝাড়খণ্ডের নিম্ন আদালতের বিচারকদের এই কাজে লাগানো হয়। মোট ৭০৫ জন বিচারক নিষ্পত্তির কাজ করে চলেছেন। গত ২৩ মার্চ রাত থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে।

কমিশনএর তরফে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত বিচারকেরা যা তথ্য দিচ্ছেন, তা ‘প্রসেস’ করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগছে। তার পরেই তা প্রকাশ করা হচ্ছে। প্রসঙ্গত, ‘বিবেচনাধীন’ ভোটার নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা অব্যাহত। অভিযোগ উঠেছে বিবেচনাধীন ভোটারদের একাংশের নাম ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হচ্ছে। ওই অভিযোগে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভও শুরু হয়েছে। গতকাল বুধবারই এসআইআরের কাজে নিযুক্ত সাত জন বিচারককে মালদার কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর মধ্যরাত পর্যন্ত আটকে রাখেন বিবেচনাধীন ভোটারদের একাংশ। যা নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া