Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতার বিভিন্ন গির্জায় গুড ফ্রাইডে পালন, আয়োজন বিশেষ প্রার্থনার

Share:

নিজস্ব প্রতিনিধি : গুড ফ্রাইডে উপলক্ষ্যে কলকাতার ছোট বড় সকল গির্জায় উপস্থিত হয়েছেন ভক্তরা। সেখানে আয়োজিত প্রার্থনায় অংশ নিয়েছেন তাঁরা। ‘গুড ফ্রাইডে’ উপলক্ষে কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি-র মাদার টেরেসা হাউসে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। সেখানেও অংশ নিলেন ভক্তরা। প্রতিবছরের মতো এবারও গির্জাগুলোতে ভিড় দেখা গিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকল খ্রীস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'গুড ফ্রাইডে হলো অনুতাপ, প্রার্থনা ও ত্যাগের দিন। সকল খ্রিষ্টান ভাই ও বোনদের জন্য একটি সুন্দর ও আশীর্বাদপূর্ণ দিনের শুভেচ্ছা।'

শুক্রবার সকালে কলকাতার বিভিন্ন গির্জায় ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। গির্জায় আয়োজিত প্রার্থানাতেও অংশ নিয়েছেন তাঁরা। পাশাপাশি অনেকেই উপোস করে নিরাবতাও পালন করেন। মাদারের বাড়িতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় প্রতিবারই। এবারও তার অন্যথা হয়নি। এবারও মাদারের বাড়িতে হাজির হয়েছেন বহু সাধারণ মানুষ। খ্রিস্টান ধর্মাবলম্বী বাদেও বহু মানুষ মাদারের বাড়িতে যান। বলা হয়ে থাকে এদিনে, মানুষের মধ্যে প্রেম, ভালবাসা এবং ভ্রাতৃত্ববোধ ভরিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা শান্তি ও ক্ষমার কথা মনে করিয়ে দেয়। বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্বে এখন শান্তি ও ক্ষমার খুব প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সকলকে একসঙ্গে নিয়ে শান্তি বজায় রেখে বেঁচে থাকার বার্তাই মেলে এদিন। 

গুড ফ্রাইডে খ্রিস্টানদের জন্য এটি একটি পবিত্র ও শোকাবহ দিন। এই দিনে প্রায় ২,০০০ লোকের সামনে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাই, এইদিনে খ্রিস্টান ধর্মের মানুষরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনা করেন। অনেকে উপোস করেন বা নীরবতা পালন করেন। যিশুকে শুক্রবারেই ক্‌রুশবিদ্ধ করা হয়েছিল, যে কারণে একে গুড ফ্রাইডে বলা হয়। এটি হোলি ডে, ব্ল‍্যাক ফ্রাইডে এবং গ্রেট ফ্রাইডে-র মতো নামেও পরিচিত। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের