১৫ কোটি দর ইশান কিষাণের! ফিরলেন মুম্বই ইন্ডিয়ান্সেই

বহু প্রতীক্ষার অবসান। শুরু হয়ে গিয়েছে আইপিএল-এর ২০২২-এর মেগা নিলাম। এ বারের নিলাম হবে শনি ও রবিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষার অবসান। শুরু হয়ে গিয়েছে আইপিএল-এর ২০২২-এর মেগা নিলাম। এ বারের নিলাম হবে শনি ও রবিবার। দু’দিন ধরে চলবে এই মেগা নিলাম। দশ দল কিনতে পারবে ক্রিকেটারদের। নিলামের আয়োজন করা হয়েছে বেঙ্গালুরুতে। সকাল ১১টা থেকে শুরু হয়েছে নিলামের তোড়জোড়। প্রতিটি দল মোট ২৫ জন ক্রিকেটারকে নিয়ে দল গড়তে পারবে। দুপুর ১২ টা থেকে কেনাবেচা শুরু হবে। আপাতত চলছে গোছানোর পালা।

  • উইকেট কিপার জোনি ব্যারিস্টোকে ৬.৭৫ কোটির দামে কিনে নিল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব 
  • কলকাতা ছেড়ে বেঙ্গালুরুতে ৫.৫ কোটির দামে গেলেন উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক 
  • ১০. ৭৫ কোটির দামে সানরাইজার্স হায়দরাবাদে গেলেন নিকোলাশ পুরান 
  • চেন্নাই সুপার কিংসে ফিরলেন অম্বাতি রাইডু 
  • চলতি আইপিএলের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় এখনও পর্যন্ত ইশান কিষাণ। ১৫.২৫ কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স এই উইকেট কিপার ব্যাটসম্যানকে 
  • ৮.২৫ কোটি টাকার দরে ক্রুণাল পান্ডিয়াকে নিজেদের দলে তুলে নিল লখনউ ও মিচেল মার্শকে ৬.৫০ কোটি টাকা দরে নিজেদের ঘরে তুলে নিল দিল্লি ক্যাপিটলস
  • ৮.৭৫ কোটি টাকার দামে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ 
  • শ্রীলঙ্কার খেলোয়ার হাসারাঙ্গাকে ১০.৭৫ কোটি দরে নিজেদের দলে তুলে নিল ব্যাঙ্গালুরু 
  • জ্ঞান হারানোয় হিউ এডমিডেসকে সরিয়ে নিলামের সঞ্চালনা করছেন চারু শর্মা 
  • জেসন হোল্ডারকে ৮.৫০ কোটি টাকা দরে কিনে নিল লখনউ 
  • ১০.৭৫ কোটি টাকা দরে হর্ষল প্যাটেলকে নিজেদের ঘরে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দীপিক হুড্ডা কে কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ 
  • ব্রাভোকে ফেরাল চেন্নাই সুপার কিংস 
  • ৮ কোটি দরে কেকেআরে ফিরলেন বাঁ হাটি ব্যাটসম্যান নীতিশ রানা 
  • ৭.৭৫ কোটি টাকা দরে বাঁ হাতি ওপেনার দেবদূত পাড্ডিকালকে কিনে নিল রাজস্থান রয়্যালস 
  • গুজরাত টাইটেনস ২ কোটি টাকায় তুলে নিল জ্যাসন রয়কে 
  • রবিন উত্থাপ্পাকে ফের দলে ফেরাল চেন্নাই সুপার কিংস 
  • ৮.৫০ কোটি টাকা দরে রাজস্থানে গেলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সিমর‍্যান হেটমেয়ার 
  • ৪.৬ কোটি টাকায় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ জায়ান্টস তুলে নিল ব্যাটসম্যান মণীশ পান্ডেকে 
  • ৬ কোটি ৭৫ লক্ষ দরে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউয়ে উইকেট রক্ষক কুইন্টন ডি’কক ও ৬ কোটি ২৫ লক্ষ দরে দিল্লি ক্যাপিটেলসে ডেভিড ওয়ার্নার 
  • নিলামে বড় খেলোয়াড় ঝুলিতে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৭ কোটি টাকায় ডুপ্লেসিকে তুলে নিল ব্যাঙ্গালুরু 
  • ৬ কোটি ২৫ লক্ষ দর উঠল মহম্মদ শামির। কিনল গুজরাত টাইটান্স
  • ১২ কোটি ২৫ লক্ষ তরুন তুর্কি শ্রেয়স আইয়ারকে কিনে নিল শাহরুখের কেকেআর
  • দুরন্ত পেসার ট্রেন্ট বোল্টকে ৮ কোটি টাকায় তুলে নিল রাজস্থান রয়্যালস 
  • ৯ কোটি ২৫ লক্ষ দামে প্রীতির পঞ্জাব কিনল দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকে
  • শুরুতেই চমক ৮ কোটি ২৫ লক্ষ দরে বাঁ হাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব 
  • ৫ কোটি টাকায় অশ্বিনকে কিনে নিল রাজস্থান রয়্যালস
  • ৭ কোটি ২৫ লক্ষে প্যাট কামিন্সকে ফের কিনে নিল কেকেআর

 

 

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?