Ukraine হামলার জন্য প্রস্তুত রাশিয়া, দ্রুত দেশে ফিরুন, নাগরিকদের আমেরিকা

নির্দেশ প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনে বসবাসরত মার্কিন নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিল বাইডেন প্রশাসন। প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুল্লিভ্যান জানিয়েছেন, নির্ভরযোগ্য সূত্রে তারা খবর পেয়েছে, ইউক্রেনের ওপর হামলা চালাতে প্রস্তত রাশিয়া। হামলা হতে পারে যে কোনও সময়ে। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে সে দেশে কর্মরত এবং বসবাসকারী মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসতে বলা হয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, কবে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলে তাদের কাছে খবর আছে। জবাবে তিনি বলেন, ‘ঠিক কবে হামলা হবে বা কোন দিন হামলা চালাবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে হামলা যে চালাবে তা নিয়ে কোনও দ্বিমত নেই এবং কোনও সন্দেহ নেই। আমরা এটাও বলছি না যে রুশ প্রেসিডেন্ট পুতিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অথবা নিতে চলেছেন। বাস্তব চিত্রের ওপর ভিত্তিই করেই বলতে পারি আমরা উদ্বিগ্ন। তাই, সে দেশে বসবাসরত এবং কর্মরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার অনুরোধ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লক্ষ্য করলে দেখা যাচ্ছে সীমান্তে রাশিয়া সেনার পাশাপাশি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। সেখানে প্রায় প্রতিদিন সেনা বাহিনী পাঠাচ্ছে। ফলে, হামলা যে কোনও সময় হতে পারে। তাই, মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।‘

প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা প্রশমনে উভয়পক্ষের প্রতিনিধি নিয়ে বৈঠকে বসেছিল জার্মানি ও ফ্রান্স। সেই বৈঠক কার্যত ভেস্তে গিয়েছে।

আরও পড়ুন পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা ও তাদের দোসর, দাবি পুতিনের

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের