ডাল মে কুছ কালা…’, ফের শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ ভবানীপুরের রিটার্নিং অফিসারকে বদলের দাবি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত জ্ঞানেশ কুমারের জমানায় সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। অভিযোগ, জ্ঞানেশ জমানায় নিরপেক্ষ সংস্থার তকমা হারিয়ে ‘গেরুয়া শাখা সংগঠনে’ পরিণত হয়েছে দেশের তথাকথিত সাংবিধানিক সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করুণায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে ‘বিজেপি তোষণ’ যে মুখ্য হয়ে দাঁড়িয়েছে ফের তার প্রমাণ মিলল। নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘খাস লোক’ হিসাবে পরিচিত সুরজি‍ৎ কুমার রায়কে রিটার্নিং অফিসার হিসাবে বহাল রেখেছে কমিশন। রাজ্য সরকারের তরফ থেকে শুভেন্দু ঘনিষ্ঠ সুরজিতের বদলি হিসাবে তিন আধিকারিকের নাম পাঠানো হলেও তা নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না জ্ঞানেশ কোম্পানি। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ‘তাহলে সত্যি-ই কি ডাল মে কুছ কালা হ্যায়।’

ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসাবে শুভেন্দুর ‘খাস আদমি’ সুরজি‍ৎ রায়ের বদলি চেয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেছিল তৃণমূলের এক প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী শশী পাঁজা, কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়।  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে তাঁরা এক স্মারকলিপি তুলে দেন। ওই স্মারকলিপিতে বলা হয়েছে, ‘নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও হিসাবে কর্মরত থাকা অবস্থায় বিরোধী দলের এক প্রার্থীর সঙ্গে  ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সুরজিতের। সেই নেতা বর্তমানে ভবানীপুর কেন্দ্রে মমতার অন্যতম প্রতিদ্বন্দ্বী। এ ছাড়াও তিনি যে পদে রয়েছেন তা সাধারণত উচ্চপদস্থ আধিকারিকদের জন্য নির্ধারিত। তুলনামূলক কম ‘সিনিয়রিটি’ থাকা সত্ত্বেও তাঁর এই পদে নিয়োগ করা হয়েছে।’

ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসাবে সুরজিতের নিয়োগকে ‘অস্বাভাবিক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে স্মারকলিপিতে এও উল্লেখ করা হয়েছে, ‘গত ২৪ মার্চ এই বিষয়ে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে তিন জন উপযুক্ত আধিকারিকের নাম-সহ একটি প্যানেল পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রাজ্য সরকার সেই নির্দেশ মেনে দ্রুত প্যানেল পাঠালেও এখনও পর্যন্ত কোনও পরিবর্তন করা হয়নি।’

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL