Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: বিধানসভার অধিবেশন সংক্রান্ত রুটিন বিজ্ঞপ্তি টুইট করে টুইস্ট রাজ্যপালের

রাজ্যের সঙ্গে ফের সংঘাতে জড়ালেন রাজ্যপাল। এবার সরাসরি সংবিধানের ১৭৪ ধারা প্রয়োগ করে রাজ্যের বিধানসভার অধিবেশন স্থগিত করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবারে রাজ্য চার পুরনিগমের ভোটের মাঝেই টুইস্ট টুইট করে বসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যার জেরে রাজনৈতিক মহলের ধারণা রাজ্যের সঙ্গে ফের সংঘাতে জড়ালেন রাজ্যপাল। টুইটে রাজ্যপাল বড় বড় করে বলেন, সংবিধানের ১৭৪ ধারা প্রয়োগ করে রাজ্যের বিধানসভার অধিবেশন স্থগিত করার সিদ্ধাহত জানাচ্ছি। ভারতের সংবিধান সেই ক্ষমতা আমায় দিয়েছে। শনিবার টুইট করে এই বিষয়ে জানিয়েছেন রাজ্যপাল। টুইটে তিনি জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিধানসভার অধিবেশন স্থগিত করা হয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। যদিও এটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেই জানিয়েছেন রাজনীতিবিদরা। 

রাজ্যপালের এহেন পদক্ষেপ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটা রুটিন বিজ্ঞপ্তি। পরের অধিবেশন শুরুর আগে পূর্ববর্তী অধিবেশনের স্থগিত করার বিষয়ে জানাতে হয়। আগের অধিবেশনের স্থগিতের বিষয়ে রাজ্যের মন্ত্রিসভার অনুমতি নিয়েই একটি চিঠি দেওয়া হয় রাজ্যপালকে। যার ভিত্তিতেই এই নিয়ম কার্যকর করেন উনি। এতে জল্পনার কিছু নেই। কিন্তু আমার মাথাতে ঢুকছে না উনি এই বিষয়টিও টুইট করে জানিয়েছেন! একটা রুটিন বিষয় নিয়ে টুইট করার কী আছে জানা নেই। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসে রাজ্যের বাজেট অধিবেশন চালু হওয়ার কথা। 

 

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের