রাজ্যে ৪৬৬০টি অতিরিক্ত ভোটকেন্দ্র, ভোটারদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটারদের সুবিধার কথা চিন্তা করেই ভোটকেন্দ্র বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন। আরও ৪৬৬০টি অতিরিক্ত পোলিং স্টেশন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠ করতেই বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

জানা গিয়েছে, কোনও ভোটকেন্দ্রে ভোটারদের সংখ্যা বেশি হয়ে গেলেই সমস্যা হতে পারে। সেই কারণে সুষ্ঠুভাবে দ্রুত ভোটগ্রহণ করার জন্য অতিরিক্ত কেন্দ্রের প্রয়োজন মনে করছে কমিশন। ভোট পরিচালনা সুষ্ঠু করতেই ভোটকেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে এক একটি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যাও কমে যাবে। তারফলে সহজে খুব তাড়াতাড়ি ভোটগ্রহণ সম্ভব হবে। কমিশনের নির্দেশ, কোনও ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা ১২০০-র বেশি হয়ে গেলে অতিরিক্ত পোলিং স্টেশন তৈরি করতে হবে। সেই হিসেবে ৪৬৬০টি অতিরিক্ত পোলিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ৩২১টি পোলিং স্টেশন নতুন জায়গায় সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা অনেকটা বেড়েছে।

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি চলছে। প্রার্থীরা প্রচারও করছেন। মনোনয়ন জমা দিতে শুরু করেছেন তাঁরা। এবার অনেক আগে থেকেই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাঁরা এলাকায় এলাকায় টহল দিচ্ছেন। এবারের নির্বাচনে প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। থাকবে সিসি ক্যামেরার নজরদারি। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর- করার পরে বহু নাম বাদ গিয়েছে। বহু নাম এখনও বিচারাধীনের তালিকাতে রয়েছে। ফলে এবারের নির্বাচনে বিশেষ নজর রয়েছে কমিশনের।

 

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তোরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির