আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোথাবাড়ি বিডিও অফিসে NIA, জিডি’র প্রতিলিপি সংগ্রহ করলেন আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি, মোথাবাড়ি : মালদা কাণ্ডের তদন্তে মোথাবাড়ি থানা থেকে জিডি’র প্রতিলিপি সংগ্রহ করলেন এনআইএ’র আধিকারিকরা। শুক্রবারের পর শনিবার ফের মালদার মোথাবাড়ির বিডিও অফিসে গিয়েছিলেন তাঁরা। এখানেই গত বুধবার ৭ বিচারককে আটকে রাখা হয়েছিল। সেখানে গিয়ে ফের তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। পাশাপাশি এদিন মোথাবাড়ি থানাতেও যান আধিকারিকরা।

এই অশান্তির পেছনে গভীর ষড়যন্ত্র ও পরিকল্পনা রয়েছে বলে অনুমান এনআইএ-র। আন্দোলনের ধরন দেখে তাঁদের অনুমান, এসআইআর-র মাধ্যমে নাম বাদ যাওয়ার প্রতিবাদেই শুধু বিক্ষোভ নয়। এর পিছনে রয়েছে ষড়যন্ত্র ও পরিকল্পনা। হামলার ধরন দেখে এমনটাই অনুমান। পুলিশের থেকে একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখছেন এনআইএ আধিকারিকরা। একাধিক ভাইরাল ভিডিওর বক্তব্যে বৃহত্তর ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন তাঁরা।

বাজেয়াপ্ত করা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন NIA তদন্তকারী আধিকারিকেরা। বেশ কিছু প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও তাঁরা কথা বলেছেন। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট তৈরির কাজ শুরু করছে NIA। সোমবারই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ২৪ জনের দল ঘটনাস্থলে হাজির রয়েছেন। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তাঁরা। 

শনিবার সকালে এনআইএ-র দলটি পৌঁছয় বিডিও অফিসে। সেখানে গিয়ে কথা বলেন তাঁরা। গত বুধবার এই বিডিও অফিসেই ভোটার তালিকার কাজে যুক্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ।  অনেক রাতে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির উপরে হামলা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার থেকে জাতীয় তদন্তকারী সংস্থা মোথাবাড়ি-কাণ্ডের তদন্তে নেমেছে।

 

Published by:

Share Link:

More Releted News:

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

ভোট মিটতেই ভোলবদল,  শর্তসাপেক্ষে তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন হুমায়ুন?

হতে চেয়েছিলেন ‘অজয় পাল শর্মা’, চেয়ার চলে গেলে কালীঘাট থানার ওসি’র

বকখালি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ